মানুষ বা প্রাণীর মতো গাছেরও মৃত্যু হয়? জেনেনিন গাছেদের আয়ুষ্কাল কত!

শৈশবে বইয়ের পাতায় কম-বেশি সবাই পড়েছেন ‘গাছ আমাদের বন্ধু’। আমাদের জীবনে সত্যিই বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। প্রথমত প্রাণীকুলের বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের প্রয়োজন সেটির মূল উৎস গাছ। এছাড়াও এটি আমাদের ফুল, ফল, পাতার ছায়া, শস্য সবই দেয়।
আবার গাছ কেটে তা দিয়ে চেয়ার, টেবিল, খাট, আলমারিসহ নানা আসবাব তৈরি করা হয়। এমনকি গাছের ছাল দিয়ে তৈরি হয় কাগজও। সবমিলিয়ে বলা যায় গাছের অবদানের শেষ নেই। আমরা মনে করি, গাছে কাটলে তার মৃত্যু হয়। কিন্তু জানেন কি, কাটা ছাড়াও গাছের মৃত্যু হতে পারে? মানুষ বা প্রাণী মতো বৃক্ষও মারা যায়?
কীভাবে গাছের মৃত্যু হয়?
গাছ আমাদের বন্ধুর মতো সাহায্য করে। আমরা প্রয়োজন অনুযায়ী গাছকে ব্যবহার করি। প্রাণীরা চলাফেরা করে বলে আমরা তাদের জন্ম-মৃত্যু দেখি। কিন্তু গাছ এক জায়গায় স্থির হয়ে থাকে। তাই তার মৃত্যু আমরা লক্ষ্য করি না। জানলে অবাক হবেন, বিভিন্নভাবে গাছের মৃত্যু হতে পারে।
প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঝড়-বৃষ্টি, খরা, বন্যা ইত্যাদি কারণে গাছের মৃত্যু হয়। আবার আগুন লেগে কিংবা প্রবল গতিতে ঝড় হলে গাছের মৃত্যু হতে পারে। অনেকসময় মাটি ক্ষয় কিংবা পোকামাকড় গাছের মৃত্যুর কারণ হতে পারে।
গাছেদের আয়ুষ্কাল কত?
বিভিন্ন গাছের আয়ুষ্কাল ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ গাছেরও একটি জীবনকাল থাকে। কিছু গাছের আয়ুষ্কাল খুব কম সময়ের হয়। আবার কিছু গাছের আয়ু ১০০-২০০ বছরের জন্য হয়। বিস্ট্রল পাইন প্রায় ৪ হাজার বছর ধরে বাঁচতে পারে। নির্দিষ্ট আয়ুষ্কাল শেষে গাছ মারা যায় তবে তা প্রাণীদের মতো নয়।
যা জন্ম নেয় তার মৃত্যু থাকে নিশ্চিত। হোক তা গাছ বা প্রাণী। কিন্তু সম্পূর্ণ জীবনকালে গাছ আমাদের বহুভাবে সাহায্য করে। জন্ম নেওয়ার পর প্রথম নিঃশ্বাস নেওয়া থেকে শেষ নিশ্বাস অব্দি গাছ আমাদের পাশে থাকে। তাই আমাদের উচিত বেশি বেশি বৃক্ষ রোপণ করা।