Weather: বুধবার পর্যন্ত স্বস্তি, নেই বৃষ্টির সম্ভাবনা, পুজোর আগে কি ফের দুর্যোগ?

পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে।
কলকাতার আবহাওয়া
আকাশ আংশিক মেঘলা থাকবে। মাঝেমধ্যে রোদ দেখা যাবে। বৃষ্টির সম্ভাবনা কম।
তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
তাপমাত্রা একই রকম থাকবে।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে।
উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার থেকে আবহাওয়া আরও উন্নত হবে।
পার্বত্য ও ডুয়ার্স এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
বর্ষা বিদায়
সোমবার থেকে দেশের একাধিক রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়া শুরু হবে।
মঙ্গলবার উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে বর্ষা বিদায় নিতে পারে।
মহারাষ্ট্র থেকে মঙ্গলবারের মধ্যে বর্ষা বিদায় নেবে।
পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ধাপে ধাপে বর্ষা বিদায় পর্ব শুরু হবে।