মর্মান্তিক! নদীতে ডুবে যাচ্ছিল বন্ধু, ১ বন্ধু কে বাঁচাতে গিয়ে প্রাণ গেল আরো ৪ বন্ধুর

উত্তর প্রদেশের প্রয়োগরাজে জলে ডুবে যাওয়া এক বন্ধুকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে আরো চার বন্ধুর। তাদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো, সানি (১৬), প্রিয়ানসু (১৫), আকাশ (১৬), হিমানসু (১৬) এবং মুলায়াম (১৬)। এছাড়া আরো দু’জনকে উদ্ধার করেছেন স্থানীয়রা। তারা হলো- সোনু (১৫) এবং আরিয়ান (১৬)।

জানা গেছে, শুক্রবার বিকালে সাত বন্ধু মিলে গঙ্গার স্থানীয় মেহদাউরি কাচার ঘাট এলাকায় স্নান করতে যায়। এ সময় হিমানসুকে হঠাৎ জলে তলিয়ে যেতে দেখে অন্য বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়ে। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তারাও ডুবে যায়। পরে স্থানীয়রা এসে তাদের মধ্যে দু’জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীতে সবার মরদেহই উদ্ধার করা হয়। সেগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *