২৫-এর পর স্লিম ও ঝলমলে থাকতে যা খাবেন তরুণীরা, একনজরে দেখেনিন

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ত্বকের ঔজ্বলতা নষ্ট হতে পারে, বেড়ে যেতে পারে ওজন। তবে কিছু খাবার এই সমস্যা দূর করতে সাহায্য করে।

এসব খাবার খেলে ২৫ বছরের পর থেকেও নিজেকে স্লিম রাখা যাবে, থাকতে পারবেন ঝলমলে। এই বয়সে এমনিতেই প্রত্যেকের স্বাস্থ্য সচেতন হওয়া প্রয়োজন। খাবারের তালিকাও করা দরকার সচেতনভাবে।

স্বাস্থ্যকর শর্করা কার্বোহাইড্রেট শক্তির প্রাথমিক উৎস। নারীদের পেশীর তুলনায় চর্বি কোষ বেশি থাকে, যার কারণে তাদের ওজন দ্রুত বৃদ্ধি পায়। মেয়েরা শারীরিক পরিশ্রম করতে থাকলে তাদের শরীরের মেদ খুব দ্রুত বাড়বে না।

তাই শরীরকে এনার্জেটিক রাখতে এবং ওয়ার্কআউটের জন্য শক্তি দিতে জটিল কার্বোহাইড্রেট খাওয়া উচিত। জটিল কার্বোহাইড্রেটের মধ্যে রয়েছে গোটা শস্য, ওটস, পুরো গমের পাস্তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *