শাকিনার চরিত্রে ঐশ্বরিয়ার কথা ভেবেও কেন অমিশাকে নিলেন ‘গদর’ পরিচালক?

মাস খানেক ধরে বক্স অফিসে রমরমা ব্যবসা করছে অনিল শর্মা পরিচালিত সিনেমা ‘গদর ২’। এই সিনেমার সাফল্যে ভর দিয়ে বলিউডে নিজেদের অবস্থান শক্ত করলেন সানি দেওল ও আমিশা পটেল। তারা সিংহ ও শাকিনা জুটি হিন্দি সিনেমার ইতিহাসে বৈগ্রাহিক চরিত্র। কিন্তু এই শাকিনার চরিত্রে নাকি অমিশা প্রথম পছন্দ ছিল না পরিচালক অনিশ শর্মার। গল্পটা নাকি লিখেছিলেন ঐশ্বরিয়ার রাইয়ের কথা ভেবে। কিন্তু শেষ পরযন্ত অমিশাকে নিতে হয়েছে পরিচালককে।

এদিকে ২০০১ সালে ‘গদর’ ছবিটি যখন মুক্তি পায়, তিনটি চরিত্র সব চেয়ে জনপ্রিয়তা পায়। তারা সিংহ, শাকিনা ও আসরাফ আলির চরিত্রে ওমরেশ পুরী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবিতীর পরিচালক বলেন, ‘‘আমরা যখন ছবিটা করছি তখন একাধিক অভিনেত্রীর নাম আমার মাথায় ছিল। ঐশ্বরিয়া, কাজল ছাড়াও আরও অনেকের কথা ভেবেছিলাম। আমি তাদের চিত্রনাট্য পড়ে শোনাই, কয়েকজনের পছন্দও হয়। কেউ কেউ আবার রাজি হননি। সেই সময় সুইজ়ারল্যান্ডের কোনও দৃশ্য না থাকা মানেই পুরনো দিনের ছবি।’’

তবে সে সময় এক নামী অভিনেত্রী রাজি হলেও প্রচুর টাকা পারিশ্রমিক চেয়ে বসেন। পরিচালকের কথায়, ‘‘ছবির প্রযোজক জি আমায় বলে মোটা টাকা পারিশ্রমিক দিয়ে অভিনেত্রীকে নিতে হলে অমরীশ পুরিকে নেওয়া যাবে না। আমার ছবির জন্য অমরীশ পুরিকে লাগতই, তাই আমি বললাম অভিনেত্রীর জন্য আমি নতুন মুখ খুঁজে নেব।’’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *