কৌশিকী অমাবস্যায় মিললো ‘অশনি সংকেত’! চিন্তায় এবার মদ ব্যবসায়ীরা

প্রতি বছর কৌশিকী অমাবস্যায় রাজ্যের অন্যতম জনপ্রিয় শক্তিপীঠ তারাপীঠে ভক্তদের ঢল নামে। কিন্তু এবছর দুপুর গড়ালেও সেই অর্থে ভিড় লক্ষ্য করা গেল না।
তারাপীঠ সংলগ্ন মদের দোকানগুলিতেও ভিড় কম ছিল। মদের দোকান মালিকদের দাবি, এবছর তাদের আশানুরূপ মদ বিক্রি হয়নি। তারা বলছেন, মদের দোকানে বিক্রির পরিমাণ ৫০ থেকে ৬০ শতাংশ কম হয়েছে।
ভক্ত সমাগম কম হওয়ার কারণ হিসেবে অনেকে প্রশাসনের কড়া নজরদারি এবং গাড়ি চলাচলের নিয়মে আনা বদলের কথা বলছেন।
টোটো চালকরাও বলছেন, প্রশাসনের সিদ্ধান্তের কারণে তারা যাত্রী পেতে সমস্যায় পড়েছেন।
মদের দোকানের মালিক পার্থ প্রতিম সামন্ত জানান, এবছর মদ বিক্রি ৫০ থেকে ৬০ শতাংশ কম। তিনি বলেন, ‘এবছর এখানে আগত ভক্তদের সংখ্যাও কম। মানুষের হাতে টাকা পয়সাও কম রয়েছে। এই সময় এখানে হোটেল ভাড়াও অনেক বেশি নেওয়া হয়। এগুলি অন্যতম কারণ।’
অন্যদিকে স্থানীয় টোটো চালকরা জানান, তারাপীঠে ভিড় কম থাকায় তাদের আয় কমেছে। তারাপীঠ এলাকার টোটো চালক শুভাশিস চট্টোপাধ্যায় বলেন, ‘ভেবেছিলাম কৌশিকী অমাবস্যায় টোটো চালিয়ে ১০ হাজার টাকা আয় হবে ভেবেছিলাম। কিন্তু প্রশাসনের সিদ্ধান্তে সেটাও হল না।’
তারাপীঠ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ মুখোপাধ্যায় জানান, কৌশিকী অমাবস্যার জন্য তারাপীঠে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু ভক্ত সমাগম কম থাকায় তারা কিছুটা হতাশ।