তৃতীয়বার মা হচ্ছেন জেনেলিয়া? গুঞ্জনে মুখ খুললেন রীতেশ

এগারো বছরের দাম্পত্য জীবনে তৃতীয় বারের মতো মা হতে যাচ্ছেন জেনেলিয়া ডি’সুজা। হঠাৎ করেই এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে বি টাউনে।

সম্প্রতি মুম্বাইতে একটি অনুষ্ঠানে স্বামী রীতেশ দেশমুখের সঙ্গে হাজির হন জেনেলিয়া। অভিনেত্রীর পরনে ছিল নীল রঙের বেলুন ড্রেস। আলোকচিত্রীদের দেখামাত্র বার বার পেটে হাত দিয়ে আড়াল করার চেষ্টা করছিলেন অভিনেত্রী। তার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, জেনেলিয়া নাকি অন্তঃসত্ত্বা। সে কারণে বার বার পেটে হাত দিয়ে তা আড়াল করার চেষ্টা করছিলেন। দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে সেই খবর।

অবশেষে মুখ খুললেন রীতেশ। অভিনেতা বলেন, ‘দেখুন আমি আরও দু’-তিনটা সন্তানের বাবা হতে রাজি। তবে দুর্ভাগ্যবশত এই খবর একেবারেই অসত্য।’

২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবিতে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল জেনেলিয়ার। এই ছবির শুটিং করতে গিয়েই রীতেশের সঙ্গে পরিচয়। সেই থেকেই প্রেম এবং তার প্রায় দশ বছর পর ২০১২ সালে বিয়ে করেন তারা। তাদের দুটি সন্তান রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *