চাঁদে এবার বসতি গড়বে চিন! কী ভাবে তৈরি হবে ঘর-বাড়ি? প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোশ্চর পাঠানোর পরিকল্পনা করছে। এরই মধ্যে, চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদি চন্দ্র মিশনের অন্তর্গত বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশটি।

চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞানী ইউ ওয়ারেনের মতে, চাঁদে দীর্ঘ সময় ধরে থাকতে হলে সেখানে একটি মুন স্টেশন তৈরি করা প্রয়োজন। এই স্টেশনটি চাঁদের ধাতু দিয়ে নির্মাণ করা হবে। চাঁদের মাটিও নির্মাণ কাজে ব্যবহার করা হবে।

চীনের চ্যাং ৮ মিশনে চাঁদের আবহাওয়া ও সেখানকার মাটিতে কী কী ধাতু রয়েছে, সেই সংক্রান্ত গবেষণা চালানো হবে। ওই মিশনেই থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি নামিয়ে চন্দ্রপৃষ্ঠ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।

চাইনিজ অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিংয়ের এক বিশেষজ্ঞের মতে, ২০২৮ সালের চ্যাং ৮ মিশনের সময় চন্দ্রপৃষ্ঠে ইট তৈরি করা হবে। চাঁদের মাটি ব্যবহার করে এই ইট তৈরি করবে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি রোবট। এই ইট দিয়ে চাঁদে বহুতল তৈরি করা হবে।

চীন ছাড়াও, ভারত, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রও চাঁদ অভিযানে সক্রিয়। আগামী বছরের শেষে চাঁদে রোভার পাঠাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA। এছাড়া, আগামী বছরের আর্টিমিস টু মিশন শুরুর পরিকল্পনা রয়েছে এই সংস্থার। এর মাধ্যমে সেখানে চারজন নভোশ্চর পাঠানোর কথা ঘোষণা করেছে আমেরিকা।

চাঁদে স্থায়ী বসতি গড়ে তোলার জন্য থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ চীনের মহাকাশ গবেষণায় একটি বড় পদক্ষেপ। এই প্রযুক্তি ব্যবহার করে চাঁদে নির্মাণ করা সম্ভব হবে সহজে এবং দ্রুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *