ফুরিয়ে আসছে অপেক্ষার দিন! ‘অনুরাগের ছোঁয়া’র নতুন মোড় নিয়ে বড় আপডেট দিলেন সূর্য ওরফে দিব্যজ্যোতি

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়ার গত কয়েকটি পর্ব দর্শকদের মধ্যে বেশ হতাশা তৈরি করেছে। দীপা-সূর্যের ভুল বোঝাবুঝি আর দূরত্বই যেন তাদের সম্পর্কের ভবিতব্য। মাঝে অল্প সময়ের জন্য কাছাকাছি এলেও মিশকার ফন্দিতে বারংবার আলাদা হয়ে যায় এই অনস্ক্রিন দম্পতি।

এবার সেইসব প্রশ্নের উত্তর দিলেন অনুরাগের ছোঁয়া নায়ক দিব্যজ্যোতি দত্ত। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “ভুল সবাই করে। আমিও ভুল করি। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিই যাতে পরে আর সেই ভুলটা রিপিট না হয়। আর আমার দাদু বলতেন ‘ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না’।”

দিব্যজ্যোতি আরও বলেন, “আমি জানি দর্শক অধীর আগ্রহে বসে আছে সূর্য দীপার মিল দেখবে বলে। কিন্তু আমি সত্যিই জানি না দর্শকদের ধৈর্য্যের বাঁধ কবে ভাঙবে? তবে একথা নিশ্চিত যে বারংবার আলাদা হলেও সুদীপার জীবন এক সুতোয় বাঁধা। তাই মিলন তাদের হবেই।”

দীপা-সূর্যের ভুল বোঝাবুঝি দর্শকদের মধ্যে বেশ বিরক্তির সৃষ্টি করেছে। অনেকেই মনে করেন, এই ট্র্যাকটি দীর্ঘদিন ধরে চলছে এবং এটি আরও কতদিন চলবে তা কে জানে।

অনুরাগের ছোঁয়া দর্শকরা দীপা-সূর্যের মিলন দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *