শাহরুখ খানকে জড়িয়ে ধরতেই আমিশার গাল হলো লাল! নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

বলিউডের তারকা অভিনেতা সানি দেওল অভিনীত ‘গদর ২’এর সফলতা জেনো থামছেই না। এরই ভেতরে শনিবার (২ সেপ্টেম্বর) ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে গেল গদর ২ -র সাকসেস পার্টি। আর এই পার্টিতে বলিউডের রথী মহারথীরা সব হাজির ছিলেন। বাদ যাননি বলিউড কিং শাহরুখ খানও।

সেখানে কিং খানকে পেয়ে রীতিমত আবেগে লাল হয়ে উঠেছিল অভিনেত্রী আমিশা প্যাটেলের গাল। আর তাদের দুজনের সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ভক্তরাও মুগ্ধ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গদর ২-র সাকসেস পার্টিতে শাহরুখ খানকে কাছে পেয়ে একজন ভক্তের মতই জড়িয়ে ধরেন অভিনেত্রী আমিশা প্যাটেল। এই সময় সোনালি রঙের একটি শিমারি গাউনে রীতিমত ব্লাশ করছিলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

গদর ২ -র সাকসেস পার্টিতে শাহরুখ খান ছাড়াও এদিন সালমন খান, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ান, রাজকুমার রাও, কৃতি শ্যানন, সারা আলি খান, গৌরী খান, প্রেম চোপড়া, সঞ্জয় দত্ত, প্রমুখ উপস্থিত ছিলেন। বাদ যাননি সানি দেওলের বাবা ধর্মেন্দ্র এবং ভাই ববি দেওল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *