কৃষকদের অ্যাকাউন্টে আবার আসবে ২,০০০ টাকা! পিএম কিষাণের ২৩তম কিস্তি নিয়ে বড় আপডেট

দেশের কোটি কোটি কৃষকের জন্য খুশির খবর। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan) প্রকল্পের পরবর্তী কিস্তি নিয়ে শুরু হয়ে গেল তোড়জোড়। গত ১৩ মার্চ গুয়াহাটি থেকে ২২তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার পালা ২৩তম কিস্তির।
কবে আসতে পারে ২৩তম কিস্তির টাকা? সরকারি নিয়ম অনুযায়ী, বছরে তিনটি কিস্তিতে মোট ৬,০০০ টাকা দেওয়া হয় কৃষকদের। সূত্রের খবর, ২০২৬ সালের জুলাই মাসেই ২৩তম কিস্তির ২,০০০ টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারে কেন্দ্র সরকার। যদিও সরকারের পক্ষ থেকে এখনও কোনো নির্দিষ্ট তারিখের শিলমোহর পড়েনি।
টাকা পাওয়ার আগে এই ৩টি কাজ সেরে রাখুন: পরবর্তী কিস্তির টাকা পেতে কোনো সমস্যা এড়াতে কৃষকদের অবশ্যই এই কাজগুলো করতে হবে:
-
e-KYC বাধ্যতামূলক: পিএম কিষাণ পোর্টাল বা নিকটবর্তী সিএসসি (CSC) সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ই-কেওয়াইসি অবশ্যই করিয়ে নিন।
-
বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক: আপনার নাম তালিকায় আছে কি না তা একবার যাচাই করে নিন।
-
জমির নথি যাচাই: জমির রেকর্ড যেন আপ-টু-ডেট থাকে সেদিকে নজর দিন।
কারা পাবেন এই সুবিধা? ১. ভারতীয় নাগরিক ও ক্ষুদ্র অথবা প্রান্তিক কৃষক হতে হবে। ২. চাষযোগ্য জমির মালিকানা থাকতে হবে। ৩. অবসরপ্রাপ্ত ব্যক্তি যারা ১০,০০০ টাকার বেশি পেনশন পান, তারা এই সুবিধা পাবেন না। ৪. আয়কর দাতা বা কোনো বড় প্রাতিষ্ঠানিক জমির মালিকরা এই প্রকল্পের বাইরে থাকবেন।