হাঁটুর ব্যথায় ঘুম উবেছে? আপনার প্রিয় এই ৫টি খাবারই বাড়িয়ে দিচ্ছে হাড়ের যন্ত্রণা!

বয়স মাত্র ত্রিশ, অথচ চেয়ার থেকে উঠতে গেলে বা সিঁড়ি দিয়ে নামতে গেলেই হাঁটুতে তীব্র যন্ত্রণা? সাধারণ মালিশ বা ব্যথানাশক ওষুধ খেয়ে সাময়িক আরাম মিললেও গোড়ার সমস্যা কিন্তু থেকেই যায়। চিকিৎসকদের মতে, আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় থাকা কিছু অতি পরিচিত খাবারই এই যন্ত্রণার আসল কারণ। এই খাবারগুলো শরীরে ‘ইনফ্লেমেশন’ বা প্রদাহ বাড়িয়ে দেয়, যা সরাসরি জয়েন্টের তরুণাস্থি বা কার্টিলেজ নষ্ট করে ফেলে।
হাঁটুর যন্ত্রণার নেপথ্যে থাকা ৫ খলনায়ক:
-
রেড মিট ও চর্বিযুক্ত মাংস: খাসি বা গরুর মাংসে থাকা স্যাচুরেটেড ফ্যাট শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়। যা থেকে জয়েন্টে অসহ্য ব্যথা ও ফোলাভাব দেখা দেয়।
-
চিনির ‘মিষ্টি’ বিষ: রসগোল্লা, কেক বা কোল্ড ড্রিঙ্কস শরীরে শর্করার মাত্রা বাড়িয়ে এমন রাসায়নিক তৈরি করে, যা হাড়ের প্রদাহকে কয়েক গুণ বাড়িয়ে তোলে।
-
ভাজাভুজি ও প্যাকেটজাত খাবার: চিপস বা বারবার তেলে ভাজা ফাস্ট ফুড হাড়ের নমনীয়তা কমিয়ে জয়েন্টকে শক্ত করে দেয়।
-
অতিরিক্ত মদ্যপান: মদ শরীরকে ভেতর থেকে শুষ্ক করে ফেলে এবং লিভারের ওপর চাপ ফেলে। সমীক্ষা বলছে, নিয়মিত মদ্যপানকারীদের মধ্যে অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি সাধারণের চেয়ে অনেক বেশি।
-
অতিরিক্ত নুন: নুন শরীরে জল জমিয়ে জয়েন্টে ফোলাভাব ও অস্বস্তি তৈরি করে।
কীভাবে মিলবে মুক্তি? হাঁটুর আয়ু বাড়াতে পাতে রাখুন টাটকা শাকসবজি, ফলমূল, বাদাম ও সামুদ্রিক মাছ। পর্যাপ্ত জল পান করুন এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন। মনে রাখবেন, সঠিক খাদ্যাভ্যাসই পারে আপনাকে হুইলচেয়ারের হাত থেকে বাঁচাতে।