মহাশিবরাত্রিতে ভুলেও শিবলিঙ্গে দেবেন না এই ৫টি জিনিস! অজান্তে করা এক চুকেই রুষ্ট হতে পারেন মহাদেব

মহাশিবরাত্রি হলো দেবাদিদেব মহাদেবের আরাধনার শ্রেষ্ঠ তিথি। এই পুণ্য লগ্নে ভক্তরা উপবাস থেকে শিবলিঙ্গে জলাভিষেক করেন। তবে শাস্ত্র মতে, ভক্তি থাকলেও সঠিক নিয়মের অভাবে পূজার ফল বিঘ্নিত হতে পারে। শিবলিঙ্গে এমন কিছু জিনিস আছে যা অর্পণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। শাস্ত্রে মহাদেবকে বৈরাগ্যের প্রতীক বলা হয়েছে, তাই সাংসারিক বা বিশেষ কিছু সুগন্ধি দ্রব্য তাঁর পূজায় ব্রাত্য।
শিবলিঙ্গে তুলসী পাতা নিবেদন করা হয় না। পৌরাণিক কাহিনী অনুসারে, শিব তুলসীর পতি অসুর জলন্ধরকে বধ করেছিলেন, সেই থেকেই তুলসী শিবপূজায় বর্জিত। আবার হলুদ, সিঁদুর বা কুমকুম যেহেতু নারীত্বের প্রতীক এবং প্রসাধন সামগ্রী, তাই বৈরাগী শিবের লিঙ্গে এগুলি অর্পণ করা নিষেধ। এছাড়া শিবপুরাণ অনুযায়ী, মহাদেব শঙ্খচূড় নামক দৈত্যকে বধ করেছিলেন, তাই শিবপূজায় শঙ্খের ব্যবহারও অশুভ বলে মানা হয়। ফুলের ক্ষেত্রে কেতকী ফুল মহাদেবের কাছে অভিশপ্ত, তাই এটিও ভুলেও অর্পণ করবেন না। পরিবর্তে বেলপাতা, ধুতুরা, আকন্দ ফুল এবং গঙ্গাজল দিয়ে ভক্তিভরে পূজা করলে ভোলেবাবা অতি দ্রুত প্রসন্ন হন।