‘ভালো লেগেছে আবার খারাপও’, ব্রহ্মাস্ত্র দেখে লিখল বং গাই! অন্যদিকে কিরণকে ট্রোল নেটিজেনদের

‘ব্রহ্মাস্ত্র’ ভালো না খারাপ এই নিয়ে ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে একের পর এক রিভিউ। তবে করোনা পরবর্তী সময়ে এ ছবি যে প্রথম দিনে বক্স অফিসে সাড়া জাগিয়েছে এক কথায় স্বীকার করে নিয়েছেন প্রায় প্রত্যেকেই।অয়ন মুখার্জি পরিচালিত, রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পরপরই বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে। প্রথম দিনের সর্বোচ্চ আয়ের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় দিনেও বক্স অফিস দখলে রেখেছে ব্রহ্মাস্ত্র।বলিউড চলচ্চিত্রের জন্য নন-হলিডে’তে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে সবচেয়ে বেশি আয়কারী সিনেমার স্থান দখল করে নিয়েছে এটি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন কলকাতার বং গাই অর্থাৎ কিরণ। কিরণ শনিবার তাঁর ফেসবুক পোস্টে লিখলেন, ‘Brahmastra দেখলাম। শালা দারুন ও লেগেছে আবার খারাপ ও লেগেছে। এইটা কি রিভিউ দিলাম জানিনা কিন্তু ইন্ডিয়ান সিনেমা আগে এরকম হয়নি আর পরের দুটো পার্টও আমি সিনেমা হলেই দেখবো।’ এমনকি সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টের পরিপ্রেক্ষিতে কমেন্ট বক্সে জবাবও দিয়েছেন বং গাই। খারাপ আর ভালো লাগা দুটোই হাইলাইট করেছেন তিনি।

এরপরই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তোপের মুখে কিরণ। কেউ বললেন টাকা খেয়ে সিনেমার প্রশংসা করছেন বং গাই। তো কারও মত, কলকাতা চলন্তিকায় যে ‘খারাপ অভিনয়’ বং গাই করেছেন, তারপর কোনও ছবির সমালোচনা অন্তত তাঁর মুখে মানায় না।