জেনেনিন ১২ রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে আজকের এই দিন(৩ সেপ্টেম্বর ২০২২)

মেষ রাশি (ARIES): স্বাস্থ ভালো রাখতে অন্যদের সঙ্গে নিজের খুশি ভাগ করে নিন। যদিও আজ অজানা উৎস থেকে অর্থ লাভও হতে পারে।

বৃষভ রাশি (TAURUS): শারীরিক ভাবে সুস্থ থাকতে হলে ক্রীড়ামূলক কাজে নিজেকে যুক্ত করুন। অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত হলে বিনিয়োগে বিশেষ যত্ন নিন।

মিথুন রাশি (GEMINI): আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যেই কাটবে। কিন্তু সাবধান যেকোনো ব্যবসায় বিনিয়োগ লাভ দায়ক নাও হতে পারে।

কর্কট রাশি (CANCER): আপনার ভবিষ্যতের কথা মাথায় রেখে আর্থিক সঞ্চয় জরুরী। এছাড়াও আজ আপনি বন্ধুদের সহায়তায় ব্যবসায়িক গুরুত্বপূর্ণ যোগাযোগ পেতে পারেন।

সিংহ রাশি (LEO): পারিবারিক চিকিৎসায় খরচ বৃদ্ধির সম্ভাবনা আছে। যদিও পরিবারের কিছু মানুষের কাছ থেকে আর্থিক সুবিধাও পাবেন।

কন্যা রাশি (VIRGO): কোন আকস্মিক বার্তা আজ আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে। পারিবারিক সম্পর্ক ভালো রাখতে হলে কারোর উপর মেজাজ হারানো চলবে না।

তুলা রাশি (LIBRA): আনন্দদায়কর সফর বা সামাজিক জমাযেত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতিও হতে পারে।

বৃশ্চিক (SCORPIO): জীবনে উন্নতি করতে চাইলে আরও বেশি আশাবাদী হোন। আপনার কাজের দক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তির সাহায্য অবশ্যই নিন।

ধনু রাশি (SAGITTARIUS): কর্মক্ষেত্রে আপনার জন্য আজ একটা চমৎকার দিন হতে চলেছে। আবার আপনি নিজের স্ত্রীর কাছ থেকেও প্রশংসিত হতে পারেন।

মকর রাশি (CAPRICORN): ঘরে কোনও পরিবর্তন করার আগে বড়দের পরামর্শ নিন। প্রত্যেকদিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান।

কুম্ভ রাশি(AQUARIUS): শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করতে পারেন। আজ যারা বিবাহিত তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে।

মীন রাশি (PISCES): কর্মক্ষেত্রে উন্নতি করতে কর্ম প্রতিষ্ঠান পরিবর্তন আবশ্যিক। যদিও কোন বন্ধু আজ আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য্যশক্তির পরীক্ষা নেবে।