পুজোয় বাড়ল টাকার অংকের পরিমান , কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী জেনে নিন

পুজো কমিটিগুলোর জন্য দারুন সুখবর৷ এই ঘোষণার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমান করে দিলেন যে , পচিমবঙ্গের রাজনীতির পরিস্থিতি যতই খারাপ হোক না কেন,তার প্রভাব যে পুজোয় পড়বে না৷ করোনা পরিস্থিতি স্বাভাবিকের দিকে, করোনার বিধিনিষেদ ধীরে ধীরে কমে যাচ্ছে ৷ তার সঙ্গে বাড়তি সুখবর এবার 50,000 নয়, তার সাথে আরও 10 হাজার বাড়িয়ে 60 হাজার টাকা দেওয়া হবে পুজো কমিটিগুলোকে৷ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর ব্যাপারে হওয়া বৈঠকে বসেন মুখ্য়মন্ত্রী। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

গত কয়েক বছর ধরে কলকাতা-সহ প্রতিটিজেলার পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়ে আসছে রাজ্য সরকার। তাই সোমবারের বৈঠকেও সে আসায় তাকিয়ে ছিল পুজো কমিটিগুলি। কিন্তু এ বারের পুজোর বৈঠক একটু আলাদা ছিল৷কয়েকদিন আগেই UNESCO দুর্গাপুজোকে ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে। তাই সব দিক থেকেই সোমবারের বৈঠক ছিল গুরুত্বপূর্ণ৷ কিন্তু একেবারের পুজোয় 10 হাজার বেড়ে যাওয়ার ভাবনাটা কেউ ভাবেনি ৷ মুখ্যমন্ত্রী এদিন বলেন, “ভাড়ার শূন্য। তবু ৬০ হাজার টাকা করে দেব এবার।৫০ হাজার টাকাটা ৬০ হাজার টাকা করে দিলাম৷”