ঘাড়ে AC পরে ঘুরুন, নতুন ডিভাইস লঞ্চ, গরমেও শরীর থাকবে শীতল! জানুন দাম?

চড়া রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বাইরে কাজ করা তো দূর, ঘরেও যেন শান্তি নেই। এই গরমে আরাম দিতে এবার এক অভিনব প্রযুক্তি নিয়ে এল সোনি। তাদের নতুন ডিভাইস ‘Reon Pocket Pro Plus’—যা মূলত একটি পরিধানযোগ্য (Wearable) পোর্টেবল এসি।
কীভাবে কাজ করে এই ডিভাইস? এই ডিভাইসটি জামা বা টি-শার্টের নিচে ঘাড়ের কাছে পরে নিতে হয়। এতে রয়েছে একটি স্টেইনলেস-স্টিল কুলিং প্যানেল এবং একটি অ্যাডজাস্টেবল নেকব্যান্ড। এটি আপনার ঘাড়ের পিছনের অংশে সরাসরি ঠান্ডা অনুভূত করিয়ে শরীরকে শীতল রাখে। সোনি দাবি করছে, তাদের আগের মডেলের চেয়ে এটি প্রায় ২০ শতাংশ বেশি কুলিং পারফরম্যান্স দেয় এবং শরীরকে আরও ২ ডিগ্রি সেলসিয়াস বেশি শীতল রাখতে সক্ষম।
ডিভাইসের কিছু আকর্ষণীয় ফিচার:
-
স্মার্ট সেন্সর: এতে রয়েছে বিশেষ সেন্সর, যা শরীরের ত্বকের তাপমাত্রা মেপে সেই অনুযায়ী কাজ করে।
-
পকেট ট্যাগ: ডিভাইসের সাথে রয়েছে একটি ‘পকেট ট্যাগ’। এটি বেল্ট বা ব্যাগে লাগিয়ে রাখলে তা বাইরের তাপমাত্রা ও আর্দ্রতা মেপে ডিভাইসটিকে বাইরের পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করে।
-
এয়ার ভেন্ট: ডিভাইসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে গরম বাতাস শরীর থেকে দ্রুত বেরিয়ে যেতে পারে এবং কাপড়ের ভেতরে গরম হাওয়া আটকে না থাকে।
-
শীতল ও গরম—দুটোই: শুধু গরমে ঠান্ডা রাখাই নয়, শীতে শরীরকে গরম রাখার মতো হিটিং ক্যাপাসিটিও রয়েছে এতে। এর ব্যাটারি একটানা ১০ ঘণ্টা পর্যন্ত চলতে পারে।
ডিজাইনে বিশেষ গুরুত্ব: ব্যবহারকারীরা হাঁটাচলা বা হালকা কাজ করার সময় যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার জন্য এর নেকব্যান্ডটিকে বড় ডায়ামিটারের এবং ফ্লেক্সিবল করা হয়েছে। ফলে এটি শরীর থেকে খুলে পড়ার ভয় নেই।
দাম ও প্রাপ্যতা: সোনির এই ডিভাইসটি বর্তমানে যুক্তরাজ্যে ১৯৩ পাউন্ড (প্রায় ২৫,৫৭৮ টাকা) এবং ইউরোপে ২২৯ ইউরো (প্রায় ২৫,৪০৯ টাকা) মূল্যে পাওয়া যাচ্ছে। তবে ভারতীয় বাজারে এটি কবে আসবে বা আদৌ আসবে কি না, তা নিয়ে সংস্থাটির পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি।
প্রযুক্তির এই অভিনব আবিষ্কার যদি ভারতে সফলভাবে বাজারে আসে, তবে তীব্র গরমের দিনে বাইরের কাজ করা মানুষ থেকে শুরু করে ডেলিভারি পার্সন—সবার জন্যই এটি এক আশীর্বাদ হয়ে উঠতে পারে।