ফলোয়ার সরিয়ে নিচ্ছে ফেসবুক, জেনেনিন কেন এই সিদ্ধান্ত?

ফেসবুক ব্যবহারকারীদের জন্য এল এক বড়সড় আপডেট। সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা (Meta) এবার ব্যক্তিগত প্রোফাইল থেকে পাবলিক ফলোয়ার থাকার ক্ষমতা সরিয়ে নিচ্ছে। খুব শীঘ্রই এটি সবার প্রোফাইলেই কার্যকর হবে। যার ফলে আপনার আইডিতে ফলোয়ার সংখ্যা আর দেখা যাবে না এবং ফলোয়ারের তালিকাও বন্ধ হয়ে যাবে।

ফলোয়ার ধরে রাখতে কী করবেন?

আপনি যদি এখনও পাবলিক ফলোয়ার ধরে রাখতে চান এবং ইনসাইটস-এর মতো ক্রিয়েটর টুলগুলোতে অ্যাক্সেস পেতে চান, তবে আপনাকে দ্রুত আপনার ব্যক্তিগত প্রোফাইলটিকে ‘পেশাদার মোডে’ (Professional Mode) স্যুইচ করতে হবে।

যদি আপনি স্যুইচ না করেন, তাহলে:

  • আপনার প্রোফাইলটি পুরোপুরি ব্যক্তিগত (Private) হয়ে যাবে।
  • আপনি কেবল বন্ধুদের কাছে দৃশ্যমান হবেন।
  • আগে যারা আপনাকে ফলো করতেন, তাঁরাও আপনার পোস্ট দেখতে পাবেন না।

কেন এই পরিবর্তন আনছে ফেসবুক?

ফেসবুক এই পরিবর্তনের মাধ্যমে মূলত দুটি উদ্দেশ্য পূরণ করতে চাইছে:

১. পেশাদার মোডকে উৎসাহ দেওয়া: প্ল্যাটফর্ম চাইছে, যারা পাবলিক ফলোয়ার চান, তাঁরা যেন পেশাদার মোডে স্যুইচ করেন। এই মোডে ক্রিয়েটর সরঞ্জাম এবং নগদীকরণের বিকল্প (Monetization Options)-গুলোতে সহজে প্রবেশাধিকার পাওয়া যায়। ২. প্লাটফর্ম পরিবর্তন: ব্যক্তিগত প্রোফাইল এবং পেশাদার অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য আরও স্পষ্ট করার জন্যই এই পদক্ষেপ। এখন থেকে শুধুমাত্র পেশাদার অ্যাকাউন্টগুলির জন্যই পাবলিক ফলোয়ার সংখ্যা উপলব্ধ থাকবে।

ইতিমধ্যেই ফেসবুক অনেক ব্যবহারকারীকেই নোটিফিকেশন পাঠানো শুরু করেছে, যেখানে পেশাদার মোড চালু করার অপশন দেওয়া হয়েছে। আপনি যদি পাবলিক ফলোয়ারদের ধরে রাখতে চান, তবে এখনই পেশাদার মোড চালু করুন।

আর যদি আপনার প্রোফাইল সম্পূর্ণ ব্যক্তিগত এবং গোপন রাখতে চান, তবে কোনো কিছু না করে নিয়মিত প্রোফাইল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার আর পাবলিক ফলোয়ার থাকবে না, শুধু আপনার বন্ধুরাই আপনার পোস্ট দেখতে পারবেন।