Google-এবার ৪০ দেশে, ৩৫ ভাষায় AI Mode নিয়ে এলো, জেনেনিন কী কী?

মার্কিন সার্চ জায়ান্ট গুগল (Google) তাদের সার্চে থাকা এআই মোড (AI Mode) ফিচারটিকে এখন আগের চেয়ে আরও বেশি ভাষা ও দেশে ব্যবহারের সুযোগ দিচ্ছে। মার্চে পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর গুগল খুব দ্রুত এই ফিচারের ব্যবহার বাড়াচ্ছে।

গুগল ঘোষণা করেছে, আরও ৪০টি নতুন দেশে চালুর পাশাপাশি এখন থেকে ৩৫টি নতুন ভাষায় ব্যবহার করা যাবে সার্চের ভেতরে থাকা এই এআই চ্যাটবটটি। এই নতুন ভাষাগুলির মধ্যে রয়েছে আরবি, চীনা, ফরাসি, জার্মান, রুশ, থাই, ভিয়েতনামি, মালয় এবং আরও অনেক ভাষা—যার মধ্যে বাংলাও অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কোম্পানিটি বলেছে, সার্চের জন্য তাদের বিশেষ জেমিনাই এআই মডেলের (Gemini AI Model) উন্নত যুক্তি ও মাল্টিমোডাল ক্ষমতা এখন স্থানীয় ভাষার সূক্ষ্মতা ভালোভাবে বুঝতে পারে।

এর ফলে, এই ফিচারটি সার্চের বিভিন্ন প্রশ্নকে ভুল বোঝে না এবং ব্যবহারকারীদের অস্বাভাবিক উত্তরও দেয় না। গুগল এই বছরের মে মাসে ফিচারটি যুক্তরাষ্ট্রের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করে দেয় এবং সেপ্টেম্বরের শুরুতে হিন্দি, ইন্দোনেশিয়, জাপানি, কোরিয়ান ও ব্রাজিলিয়ান পর্তুগিজের মতো ভাষা যুক্ত করেছিল।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন ৪০টি দেশের অনেক ব্যবহারকারী নিজেদের সার্চ পেইজে এআই মোডের উত্তর দেখতে এবং নিজেদের পছন্দের ভাষায় এই ফিচারের সঙ্গে সরাসরি কথা বলতে বা ব্যবহার করতে পারবেন।

গুগলের নিজেদের এআই মোডে আরও নতুন ফিচার যোগ করার পরিকল্পনা রয়েছে। কোম্পানিটি সম্প্রতি একটি আপডেট প্রকাশ করেছে, যা এই মোডকে ছবি বা ভিজুয়াল ইনপুট (Visual Input) আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।

যদিও দ্রুত তথ্য জানার জন্য এআই মোড ব্যবহারকারীদের জন্য উপকারী, তবে অনলাইন প্রকাশকরা বলছেন, এই ফিচারের কারণে তাদের ওয়েবসাইটে ভিজিট বা ট্রাফিক কমে যাচ্ছে।

‘পিউ রিসার্চ সেন্টার’ (Pew Research Center)-এর এক গবেষণায় উঠে এসেছে, সার্চ ফলাফলের শীর্ষে এআই মোডের সারাংশ দেখানোর ফলে ব্যবহারকারীদের ওয়েবসাইটের লিংকে ক্লিক করার সম্ভাবনা কমছে, যা প্রকাশকদের আয়ের ওপর সরাসরি প্রভাব ফেলছে।