WhatsApp -এবার গ্রুপের জন্য নতুন ফিচার আনলো, জেনেনিন কি মিলবে সুবিধে?

হোয়াটসঅ্যাপ গ্রুপে কে কী কথা বলছেন, তা বুঝতে না পারার সমস্যা এবার মিটতে চলেছে। ব্যস্ততার কারণে কিছুক্ষণ গ্রুপের বাইরে থাকার ফলে অনেক সময় গুরুত্বপূর্ণ আলোচনা মিস হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য হোয়াটসঅ্যাপ এবার নিয়ে এলো এক নতুন এবং অত্যন্ত কার্যকরী ফিচার। এই আপডেটের ফলে ব্যবহারকারীরা গ্রুপে প্রবেশ না করেও বুঝতে পারবেন সেখানে কী ঘটছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আপাতদৃষ্টিতে এটি সামান্য একটি আপডেট মনে হলেও, এর প্রভাব ব্যবহারকারীদের গ্রুপ চ্যাটের অভিজ্ঞতায় সুদূরপ্রসারী হবে।

কীভাবে কাজ করবে এই নতুন ফিচার?

এতদিন পর্যন্ত কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের ভেতরে প্রবেশ করলেই কেবল জানা যেত যে কেউ ‘টাইপিং’ করছে কিনা। এমনকি একাধিক ব্যবহারকারী টাইপ করলেও সেই আপডেট পাওয়া যেত। কিন্তু এবার থেকে ইউজাররা চ্যাট লিস্টেই দেখতে পাবেন কোন গ্রুপ চ্যাটে কে বা কারা এই মুহূর্তে মেসেজ টাইপ করছেন। এটি ব্যবহারকারীদের জন্য গ্রুপ কথোপকথনে যুক্ত থাকা আরও সহজ করে তুলবে।

তবে, একটি বিষয় খেয়াল রাখতে হবে— যদি একাধিক ইউজার একই সময়ে মেসেজ রেকর্ড করেন (ভয়েস মেসেজ), তাহলে এই ফিচার থেকে তা জানা যাবে না। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ শুধুমাত্র একজন ইউজারের নামই দেখাবে, যেমনটা আগে থেকেই দেখায়। অর্থাৎ, টাইপিং আপডেট পেলেও ভয়েস রেকর্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহারকারীদের পুরনো অভিজ্ঞতাই থাকবে।

এই নতুন ফিচারটি আপাতত শুধুমাত্র গ্রুপ চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এখনই এটি আইওএস (iOS) ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে না। অ্যান্ড্রয়েড (Android) তথা বিটা ইউজারদের ক্ষেত্রেও বর্তমানে কেবল একেবারে সাম্প্রতিক ভার্সন ব্যবহারকারীদের একটি ছোট অংশেই এটি দেখা যাচ্ছে। আশা করা হচ্ছে, ধীরে ধীরে সব ব্যবহারকারীই এই আপডেটটি পাবেন।

এই ফিচারটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহারকে আরও স্বচ্ছন্দ এবং সুবিধাজনক করে তুলবে বলে মনে করা হচ্ছে।