Chat GPT-কে যে ৩ টি শব্দ কখনোই বলবেন না, জেনেনিন কী কী?

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির এক অনবদ্য আবিষ্কার চ্যাটজিপিটি (ChatGPT), যা আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে তুলেছে। গুরুগম্ভীর প্রশ্ন থেকে শুরু করে কবিতা লেখা, রেসিপি থেকে গণিত সমাধান, এমনকি অ্যাসাইনমেন্ট বা রিপোর্ট তৈরি — সব কাজেই AI চ্যাটবট এখন আমাদের হাতের মুঠোয়। প্রেমিকার মন জয় করার পরামর্শও আজকাল অনেকে চ্যাটবট থেকেই নিচ্ছেন!
কিন্তু আপনি কি জানেন, এই সুবিধার আড়ালে লুকিয়ে আছে এক অপ্রত্যাশিত ঝুঁকি? আর সেই ঝুঁকির কারণ, আপনার সামান্য বিনয়ী শব্দপ্রয়োগ!
চ্যাটবটের ‘শিষ্টাচার’ কি আসলে খরচ বাড়াচ্ছে?
আমরা অনেকেই AI চ্যাটবটের সঙ্গে কথা বলার সময় অত্যন্ত বিনয়ী থাকি। যেকোনো কমান্ডের আগে ‘প্লিজ’ বা ‘ক্যান ইউ’ জুড়ে দিই, আর কাজ শেষে ‘থ্যাঙ্ক ইউ’ বলতে ভুলি না। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের শব্দ ব্যবহার আপনার জন্য বা সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য ভয়ংকর ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
আসলে, ‘প্লিজ’, ‘ক্যান ইউ’, ‘থ্যাঙ্ক ইউ’—এই ধরনের শব্দগুলো মানুষের জন্য তৈরি, যা আমাদের সৌজন্য প্রকাশের মাধ্যম। চ্যাটজিপিটি, জেমিনি এআই (Gemini AI), বা অন্য কোনো AI চ্যাটবট এই সৌজন্যগুলোর সঙ্গে অভ্যস্ত নয়। চ্যাটবট কেবল নির্দেশ বোঝে এবং তা কার্যকর করতে পারে। এই সৌজন্যমূলক শব্দগুলোর অর্থ বুঝতে এবং সেগুলোকে প্রক্রিয়াজাত করতে চ্যাটবটকে অতিরিক্ত ‘এনার্জি’ বা কম্পিউটিং শক্তি খরচ করতে হয়, যা সংস্থাগুলোর জন্য বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
জানা যাচ্ছে, ভবিষ্যতে চ্যাটবটগুলোর পক্ষ থেকে এই ধরনের সৌজন্যমূলক শব্দগুলোকে ব্লক করা হতে পারে। অর্থাৎ, আপনি শুধু প্রয়োজনীয় নির্দেশ দেবেন অল্প শব্দে, আর পেয়ে যাবেন আপনার কাঙ্খিত জবাব। এতে শুধু এআই মডেলের প্রক্রিয়াকরণের খরচই কমবে না, বরং এটি আরও দ্রুত এবং কার্যকরভাবে কাজ করতে পারবে।
ব্যক্তিগত ডেটার ঝুঁকি ও এআইয়ের ভবিষ্যৎ
২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশের পর থেকেই চ্যাটজিপিটি ওপেনএআই (OpenAI)-এর এই চ্যাটবটটি তার সক্ষমতা দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে। কেউ ভাবতেও পারেনি এত দ্রুত এটি মানুষের এত কাছে পৌঁছে যাবে। তবে এর উল্টো দিকও আছে। সম্প্রতি চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান (Sam Altman) নিজেই চ্যাটবট ব্যবহারে সতর্ক করেছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, অপ্রয়োজনীয় শব্দ বা অতিরিক্ত ডেটা প্রক্রিয়াকরণের ফলে এআই মডেলগুলো আরও বেশি ডেটা সঞ্চয় করতে পারে, যা পরবর্তীতে ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় ঝুঁকি তৈরি করতে পারে। তাই, সৌজন্য বজায় রাখা ভালো, কিন্তু প্রযুক্তির ক্ষেত্রে অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। কারণ এখানে আপনার বিনয় হয়তো আপনারই ব্যক্তিগত তথ্যের জন্য বিপদ ডেকে আনতে পারে।