যেসব ফোনে বন্ধ হচ্ছে ইউটিউব? জেনেনিন বন্ধ হলেও কিভাবে দেখবেন ভিডিও?

দেশ-বিদেশের খবর থেকে বিনোদন—তথ্য আর মজার ভিডিওর জন্য এখন আমাদের প্রধান ভরসা ইউটিউব। এক ক্লিকেই সব সমস্যার সমাধান মেলে এই প্ল্যাটফর্মে। কিন্তু এবার সেই ইউটিউব ব্যবহারকারীদের জন্য একটি দুঃসংবাদ এসেছে। খুব শিগগিরই কিছু পুরোনো আইফোন মডেলে বন্ধ হতে চলেছে সরাসরি ইউটিউব অ্যাপের পরিষেবা।

প্রযুক্তির দ্রুত উন্নতির সাথে সাথে সফটওয়্যার এবং অ্যাপগুলোও নিজেদের প্রতিনিয়ত আপডেট করে। ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন নতুন ফিচার যুক্ত হয়, যা পুরোনো মডেলের ফোনগুলোতে অনেক সময় আর সাপোর্ট করে না। এই কারণেই ইউটিউব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে শুধু মাত্র iOS 16 বা তার পরবর্তী অপারেটিং সিস্টেমে চলা আইফোনগুলোতেই ইউটিউব অ্যাপ কাজ করবে। এর ফলে, যেসব আইফোনে iOS 16 ভার্সনটি সাপোর্ট করে না, সেগুলোতে ইউটিউব অ্যাপ আর খোলা যাবে না।

কোন কোন আইফোনে বন্ধ হচ্ছে ইউটিউব অ্যাপ?
এক নজরে দেখে নিন কোন কোন জনপ্রিয় আইফোন মডেলে সরাসরি ইউটিউব অ্যাপের সাপোর্ট বন্ধ হতে চলেছে:

iPhone 6s
iPhone 6s Plus
iPhone 7
iPhone 7 Plus
iPhone SE (প্রথম জেনারেশন)
iPod touch 7th Generation
অ্যাপ না থাকলেও ইউটিউব দেখা যাবে কীভাবে?
তবে আশার কথা হলো, সরাসরি অ্যাপ ব্যবহার করতে না পারলেও এই ফোনগুলোতেও ইউটিউব দেখা যাবে। এর জন্য আপনাকে গুগল ক্রোম বা সাফারি-এর মতো ব্রাউজারে গিয়ে m.youtube.com/ এই লিংকে প্রবেশ করতে হবে। ব্রাউজারের মাধ্যমে আপনি ইউটিউবের ভিডিওগুলো সহজেই দেখতে পারবেন। যদিও অ্যাপের মতো মসৃণ অভিজ্ঞতা নাও মিলতে পারে, তবে ভিডিও দেখা আটকাবে না।

উল্লেখ্য, সম্প্রতি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপও একই কারণে অনেক পুরোনো ফোন থেকে তাদের পরিষেবা বন্ধ করে দিয়েছে। প্রযুক্তির এই দ্রুত বিবর্তনের যুগে পুরোনো ডিভাইসগুলো অনেক সময় নতুন আপডেটের সাথে তাল মেলাতে পারে না, যার ফলস্বরূপ এমন সমস্যা তৈরি হয়। ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা এবং নিরাপত্তার স্বার্থেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় বলে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন।