AC-র গ্যাস শেষ কি না নিজেই বুঝবেন যেভাবে? জেনেনিন পদ্ধতি

গরমকাল শুরু হতেই এসির ব্যবহার বেড়ে যায়। অফিস থেকে বাড়ি, সর্বত্রই এসির ঠান্ডা হাওয়া আরাম এনে দেয়। তবে দীর্ঘ দিন বন্ধ থাকার পর এসি চালু করলে অনেক সময় নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম সাধারণ সমস্যা হল এসি চালালেও ঠান্ডা হাওয়া না বেরোনো।

এই পরিস্থিতিতে অনেকেই তড়িঘড়ি মেকানিক ডেকে পাঠান। মেকানিক এসে এসি পরীক্ষা করে প্রায়শই বলেন এসির গ্যাস ফুরিয়ে গেছে এবং নতুন করে গ্যাস ভরতে হবে। এতে একদিকে যেমন সময় নষ্ট হয়, তেমনই অনেকটা খরচও হয়ে যায়। অনেক সময় অসৎ মেকানিকরা ভুল বুঝিয়ে গ্যাস ভরানোর নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নেন। তবে আর চিন্তা নেই! মেকানিক ডাকার আগেই আপনি নিজেই বুঝতে পারবেন আপনার এসির গ্যাস ফুরিয়েছে কি না।

যদি দেখেন এসি চালু করার পরেও ঘর ঠান্ডা হচ্ছে না বা ঠান্ডা হাওয়া বেরোচ্ছে না, তাহলে এসির গ্যাসের সমস্যা হতে পারে। তবে এর পাশাপাশি আরও কিছু লক্ষণ দেখে আপনি নিশ্চিত হতে পারেন:

  • কম্প্রেসারে অস্বাভাবিক শব্দ: এসি চালু করার পর যদি কম্প্রেসারে অস্বাভাবিক শব্দ হতে থাকে, তাহলে এসির গ্যাস ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
  • কম্প্রেসারের ঘন ঘন চালু ও বন্ধ হওয়া: এসি চালু করার সময় যদি লক্ষ্য করেন কম্প্রেসার বারবার চালু এবং বন্ধ হচ্ছে, এটিও এসির গ্যাস কমে যাওয়ার একটি লক্ষণ।
  • আউটলেট পাইপে বরফ জমা: এসির আউটডোর ইউনিটের পাইপে যদি বরফ জমে থাকতে দেখেন, তাহলে বুঝতে হবে এসির গ্যাস ফুরিয়ে গেছে।
  • আউটডোর ইউনিটে তেল জমা: অনেক সময় এসির গ্যাস লিক হলে আউটডোর ইউনিটের আশেপাশে তেল জমা হতে দেখা যায়। এটি এসির গ্যাস সম্পূর্ণভাবে শেষ হয়ে যাওয়ার একটি স্পষ্ট ইঙ্গিত।

যদি আপনার এসিতে এই লক্ষণগুলোর মধ্যে কোনটি না দেখা যায় এবং তার পরেও মেকানিক এসে এসির গ্যাস শেষ হয়ে গেছে বলে জানায়, তাহলে বুঝতে হবে তিনি আপনাকে ভুল বোঝাচ্ছেন। তাই মেকানিক ডাকার আগে এই সাধারণ লক্ষণগুলো ভালোভাবে দেখে নিন এবং অযথা খরচ বাঁচান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া