হোয়াটসঅ্যাপে হ্যাকারদের নতুন ফাঁদ, ওটিপি কোড,—জেনেনিয়ে থাকুন সতর্ক

হোয়াটসঅ্যাপে নিরাপত্তা হুমকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হ্যাকিং, ডেটা চুরি বা ম্যালওয়্যার আক্রমণের মতো সমস্যা এখন একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে হ্যাকাররা বিভিন্ন ফাঁদ পেতে ব্যবহারকারীদের টার্গেট করছে। এক্সক্লুসিভ অফার, ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের মতো লোভনীয় প্রস্তাব দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে। তবে এবার হোয়াটসঅ্যাপে OTP কোডের মাধ্যমে নতুন একটি ফাঁদ পাতা হয়েছে, যা আরও বেশি ঝুঁকি সৃষ্টি করছে।
হ্যাকাররা এখন নিজেদের শিকারকে ভয়ঙ্করভাবে বোকা বানাচ্ছে। তারা সাধারণত হোয়াটসঅ্যাপে বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের কাছ থেকে আসা একটি OTP কোড পাঠিয়ে দেয়। বার্তায় বলা হয়, “ভুল করে একটা কোড পাঠিয়ে ফেলেছি তোমার নম্বরে, দয়া করে এটা ফরোয়ার্ড করো।” এতটুকু বিশ্বাস করলে সঙ্গে সঙ্গে হ্যাকারদের হাতে চলে যায় সেই ইউজারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এটি একটি ভয়ানক ফাঁদ, যা শুধুমাত্র অসতর্কতার কারণে ঘটতে পারে।
এছাড়া, কখনও যদি রহস্যময় কোন OTP কোড বা এসএমএস পান এবং তা খোলার আগে কোনও নিশ্চিততা না থাকে, তখন সাবধান হতে হবে। কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে লগআউট হয়ে গেলে বা বন্ধুর আইডি থেকে রহস্যময় বার্তা পেলে খুব সতর্ক থাকতে হবে। যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকতে না পারেন, তবে আপনি নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছেন।
কি করবেন, আর কি করবেন না?
-
কখনও নিজের OTP কোড শেয়ার করবেন না। OTP শুধুমাত্র আপনার জন্যই।
-
টু-স্টেপ ভ্যারিফিকেশন চালু রাখুন। এটি আপনার অ্যাকাউন্টের সুরক্ষা বাড়ায়।
-
কোনো রহস্যময় বার্তা পেলে বিশ্বাস না করে সরাসরি বন্ধুকে ফোন করে নিশ্চিত হয়ে নিন।
-
নিয়মিতভাবে লিঙ্কড ডিভাইস চেক করুন। কোন সন্দেহজনক কার্যকলাপ দেখলে তা রিপোর্ট করুন।
-
প্রাইভেসি সেটিংস আপডেট করুন এবং নিশ্চিত করুন যে অচেনা নম্বর আপনাকে হুটহাট কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করতে না পারে।
এই সব সতর্কতা গ্রহণ করলে আপনার হোয়াটসঅ্যাপ নিরাপদ থাকবে। তবে নতুন নতুন হ্যাকিং কৌশল সামনে আসায় সর্বদা সতর্ক থাকুন।