Google -সার্চের শীর্ষ তালিকা: গেইমিং, লাইফ স্টাইল, পার্ক, জাদুঘর, জেনেনিন আর কী কী?

এবারও বছরের ট্রেন্ডিং সব অনুসন্ধান নিয়ে ‘ইয়ার ইন সার্চ’ প্রকাশ করেছে সার্চ জায়ান্ট গুগল। এতে উঠে এসেছে এ বছর গুগলে সার্চ করা সবচেয়ে বেশি গেইম, লাইফ স্টাইল, পার্ক ও জাদুঘরের নাম।

প্রকাশিত তথ্য অনুসারে, এ বছর গুগলে সার্চ করা গেইমিং তালিকার শীর্ষে রয়েছে নিউ ইয়র্ক টাইমসের ‘কানেকশনস’ গেইম। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টিকে থাকার খেলা ‘পালওয়ার্ল্ড’।

গুগলের লাইফ স্টাইল তালিকার শীর্ষে ছিল বিভিন্ন ধরনের খাবারের রেসিপি ও পানীয়। সবচেয়ে বেশি সার্চ হয়েছে ‘অলিম্পিক চকোলেট মাফিনে’র রেসিপি।

গুগল ম্যাপস-এ সার্চ করা বিশ্বের বিভিন্ন পার্কের তালিকায় শীর্ষে রয়েছে নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ পার্ক ‘সেন্ট্রাল পার্ক’। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফিলিপিন্সের ম্যানিলা শহরের ‘রিজাল পার্ক’।

এদিকে গুগল ম্যাপস-এ সার্চ করা শীর্ষ জাদুঘরের তালিকায় রয়েছে যুক্তরাজ্যের ইতিহাস ও সংস্কৃতির জাদুঘর ব্রিটিশ মিউজিয়াম।

চলুন, চোখ বুলিয়ে নেওয়া যাক তালিকাটিতে-

গেইম

● কানেকশনস

● পালওয়ার্ল্ড

● ইনফিনিটি ক্রাফট

● স্প্রুনকি

● হেলডাইভারস ২

লাইফ স্টাইল

● অলিম্পিক চকোলেট মাফিন

● তাংঘুলু

● তিন্নির রেসিপি ‘ম্যাক অ্যান্ড চিজ’

● আমের আচার

● দুবাইয়ের চকোলেট বার

পার্ক

● নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক

● ফিলিপিন্সের রিজাল পার্ক

● জাপানের ওহোরি পার্ক

● স্পেনের পার্ক গুয়েল

● জাপানের ওদোরি পার্ক

জাদুঘর

● ব্রিটিশ মিউজিয়াম

● ব্রাজিলের ‘মিউজিয়াম অফ আর্ট অফ সাও পাওলো অ্যাসিস চ্যাটেউব্রিয়ান্ড’

● যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ‘বিজ্ঞান ও শিল্প জাদুঘর’

● মেক্সিকোর ‘মিউজিও ন্যাসিওনাল ডি অ্যান্ট্রোপোলজিয়া’

● স্পেনের মাদ্রিদ শহরের ‘মিউজিও ন্যাসিওনাল দেল প্রাদো’