AI-কে মানুষ ভাবা বন্ধ করতে বললেন মাইক্রোসফট CEO

আধুনিক জীবনকে আরও আধুনিক করে তুলছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। মানব জীবনের নিত্যদিনের সরঞ্জামগুলোকে অন্য মাত্রা দিচ্ছে। এবার পার্সোনাল অ্যাসিসটেন্ট নিয়ে এসেছে ওপেন এআই।
হাসতে পারে, গাইতে পারে এবং কথা বলতে পারে এই পার্সোনাল অ্যাসিসটেন্ট। সব মিলিয়ে মার্কেটে এখন এআই রাজত্ব। এই শক্তিশালী প্রযুক্তিকে কীভাবে মানুষের মতো করে তোলা যায়, সেটাও ভাবনা চিন্তা চলছে। তবে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন। সাক্ষাৎকারে মাইক্রোসফটের সিইও বলেছেন, ব্যবহারকারীদের স্বীকার করতে হবে যে এআই সফটওয়্যার দ্বারা প্রদর্শিত ক্ষমতাগুলো মানুষের বুদ্ধিমত্তার সঙ্গে সমান নয়।
মাইক্রোসফট কর্পোরেশনের সিইও সত্য নাদেলা বলেছেন, আমি এআই সর্বেসর্বা, এরকম বিশ্বাস করি যে এটি একটি সামান্য টুল। নাদেলা আরও বলেছেন, তিনি এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটিকেও অপছন্দ করেন, যেটি ১৯৫০ এর দশকে তৈরি হয়েছিল।
তার মতে, আমি মনে করি সবচেয়ে দুর্ভাগ্যজনক নামগুলোর মধ্যে একটি হল ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’। আমি আশা করি আমরা যদি একে ‘ভিন্ন বুদ্ধিমত্তা’ বলতাম, তাহলে ভালো হতো। এমনটা মনে করার কারণ হিসাবে নাদেলা বলেছেন, ‘কারণ আমার বুদ্ধি আছে, আমার কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজন নেই।’
এদিকে, ব্লুমবার্গ রিপোর্ট করেছে যে প্রযুক্তির বিকাশ হচ্ছে এবং তা এমনভাবে সাড়া দিচ্ছে যা আরও মানুষের মতো মনে হচ্ছে। আর কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষের মতো করে তোলার এই মার্কেটে নাদেলার মন্তব্য নতুন বিতর্কের ইঙ্গিত দিয়েছে।