মাত্র 9000 টাকাতেই পাবেন Vivo-র নতুন ফোন! থাকছে দুর্দান্ত ক্যামেরা-সহ দারুণ ব্যাটারি

ভিভো তাদের ওয়াই সিরিজে নতুন সদস্য হিসেবে Vivo Y18 স্মার্টফোন বাজারে এনেছে। মাত্র 8,999 টাকা দামের এই ফোনে রয়েছে ডুয়াল রিং ডিজাইন, শক্তিশালী প্রসেসর, দারুন ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি।
Vivo Y18-এর স্পেসিফিকেশন:
ডিস্প্লে: 6.56-ইঞ্চি LCD HD+ (1612 x 720 পিক্সেল), 90Hz রিফ্রেশ রেট, ওয়াটারড্রপ নচ, TUV রাইনল্যান্ড সার্টিফিকেশন
প্রসেসর: MediaTek Helio G85
RAM: 4GB LPDDR4X (4GB বর্ধিত RAM সহ)
স্টোরেজ: 64GB/128GB eMMC 5.1 (মাইক্রোএসডি কার্ড দিয়ে প্রসারযোগ্য)
রিয়ার ক্যামেরা: 50MP প্রধান সেন্সর + VGA সেন্সর
ফ্রন্ট ক্যামেরা: 8MP
ব্যাটারি: 5,000mAh, 15W দ্রুত চার্জিং
অপারেটিং সিস্টেম: Android 14 -এর উপর ভিত্তি করে Funtouch OS 14
অন্যান্য: সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, IP54 রেটিং, ডুয়াল সিম, 4G, Wi-Fi, ব্লুটুথ 5.0, GPS, Galileo, USB Type-C
Vivo Y18 দুটি রঙে পাওয়া যাবে: স্পেস ব্ল্যাক এবং জেম গ্রিন।