50 শতাংশ বিদ্যুৎ খরচ কম! জেনেনিন BLDC ফ্যানের সুবিধা কী কী?

অস্বাভাবিক গরমে মানুষজন হিমশিম খাচ্ছে। এসি-র পাশাপাশি ফ্যানের উপরও চাপ বাড়ছে।কিন্তু সাধারণ ফ্যান থেকে তেমন ঠান্ডা পাওয়া যায় না।
এই সমস্যার সমাধান হিসেবে বাজারে এসেছে বিএলডিসি ফ্যান।এই ধরণের ফ্যান ভালো কুলিং দিতে পারে এবং বিদ্যুৎ খরচও কমায়।
বিএলডিসি ফ্যান কি?
সাধারণ সিলিং ফ্যানে মূলত ব্রাশলেস ডিসি মোটর থাকে।এই মোটর এবং বিএলডিসি মোটরের মূল পার্থক্য হলো বিদ্যুৎ খরচ।
বিএলডিসি ফ্যানে স্থায়ী ম্যাগনেট থাকে যা খুব বেশি হিট তৈরি করে না।অন্যদিকে, সাধারণ সিলিং ফ্যানে ঘর্ষণের কারণে প্রচুর পরিমাণে হিট তৈরি হয়।
তাই বিএলডিসি ফ্যান এ ক্ষেত্রে অনেক এগিয়ে।
কত ওয়াট শক্তি খরচ করে?
সাধারণ ডিসি মোটরের ফ্যান গড়ে 70-80 ওয়াট শক্তি খরচ করে।যেখানে বিএলডিসি ফ্যান 30 ওয়াট পর্যন্ত শক্তি খরচ করে।অর্থাৎ, 50% কম বিদ্যুৎ খরচ করে।
এতে মাস শেষে বিদ্যুৎ বিলে বড় পরিবর্তন দেখা যাবে।বছরে নুন্যতম 1500 থেকে 1600 টাকা সঞ্চয় করতে সাহায্য করবে বিএলডিসি ফ্যান।
বিদ্যুৎ খরচ কম ছাড়াও আরও সুবিধা:
কম আওয়াজ: বিএলডিসি ফ্যানে ব্রাশলেস প্রযুক্তি ব্যবহার করা হয়। তাই এতে খুব বেশি আওয়াজ বের হয় না এবং ভালো কুলিং পাওয়া যায়।
পরিবেশ বান্ধব: গবেষণা থেকে দেখা গেছে, সাধারণ ফ্যানে যেখানে বছরে 1.6 টন কার্বন তৈরি হয়। সেখানে বিএলডিসি ফ্যান 60% কার্বন নির্গমন কমিয়ে দেয়।
রিমোট কন্ট্রোল: বহু বিএলডিসি ফ্যানে পাওয়ার সেভিং মোড থাকে যা অন করে বিদ্যুৎ খরচ কমানো যায়। পাশাপাশি রিমোট কন্ট্রোলের সুবিধাও থাকে।
তীব্র গরমে ঠান্ডা থাকার জন্য বিএলডিসি ফ্যান একটি চমৎকার বিকল্প।এটি কম বিদ্যুৎ খরচ করে, কম আওয়াজ করে এবং পরিবেশের জন্যও ভালো।
তাই, যারা বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত এবং একই সাথে ভালো কুলিং চান তাদের জন্য বিএলডিসি ফ্যান একটি আদর্শ পছন্দ।