হাসপাতাল থেকে পেলেন ছাড়া, একরত্তিকে নিয়ে বাড়ির পথে সিদ্ধার্থ-কিয়ারা, দেখুন ভিডিও

বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান। গত ১৫ জুলাই, মঙ্গলবার মুম্বইয়ের এক হাসপাতালে মেয়ের জন্ম দিয়েছেন অভিনেত্রী কিয়ারা। দম্পতির পক্ষ থেকে আগেই এই খুশির খবর জানানো হয়েছিল। সন্তানকে পেয়ে সিদ্ধার্থ ও কিয়ারার জীবন পূর্ণতা পেয়েছে এবং বাবা-মায়ের নতুন দায়িত্বে তাদের জীবন নতুন মোড় নিতে চলেছে।
সন্তান জন্মের পর দুদিন হাসপাতালে থাকার পর শুক্রবার, ১৮ জুলাই নবজাতিকা কন্যাকে নিয়ে বাড়ি ফিরেছেন সিদ্ধার্থ এবং কিয়ারা। তারকা দম্পতি কালো কাঁচে ঢাকা গাড়িতে চেপে বাড়ির পথে রওনা দেন। এই বিশেষ মুহূর্তে পাপারাজ্জিদের কাছে সিদ্ধার্থ অনুরোধ করেছেন, নবজাতিকার ছবি তোলা থেকে যেন তারা বিরত থাকেন।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানে তাঁদের স্বপ্নের বিয়ে সম্পন্ন হয়েছিল। এরপর থেকেই এই দম্পতি ভক্তদের প্রিয় জুটি হয়ে উঠেছেন। এবার তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমনে আনন্দের বন্যা বইছে। ভক্তরাও নবজাতিকার জন্য শুভকামনা জানাচ্ছেন।
View this post on Instagram