“আমি যদি ৫০ বছরে পারি, আমির ৬০-এ কেন নয়”— বললেন বিক্রম ভাট

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তাঁর ৬০তম জন্মদিনে এক নতুন চমক দিলেন ভক্তদের। নতুন প্রেমের সম্পর্কে প্রকাশ্যে আনলেন তিনি। আমিরের নতুন সঙ্গীর নাম গৌরি স্প্র্যাট। এর আগে দু’বার বিয়ে হলেও, ৬০ বছর বয়সে এসে ফের প্রেমের নতুন অধ্যায় শুরু করলেন এই তারকা।

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা বিক্রম ভট্ট আমিরের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন,“যদি আমি ৫০ বছর বয়সে বিয়ে করতে পারি, তাহলে আমির ৬০-এ প্রেম করবেন না কেন? বয়স কেবল একটা সংখ্যা। জীবনের আসল ব্যাপার হল সঙ্গী পাওয়া, একা না থাকা।জীবন যত এগোয়, সম্পর্ক কেবল উন্মাদনা বা আকর্ষণের জন্য থাকে না, বরং পাশে থাকার জন্য একজনকে দরকার হয়।”আমির যদি সেই মানুষটিকে খুঁজে পান, আমি তাঁর জন্য খুব খুশি।”

আমির জানিয়েছেন, “আমি এমন কাউকে খুঁজছিলাম যার সঙ্গে আমি শান্তিতে থাকতে পারি, যিনি আমাকে মানসিক শান্তি দেবেন। গৌরি সেই মানুষ।”গৌরি ইতিমধ্যেই আমিরের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে দেখা করেছেন। এমনকি সলমান খান ও শাহরুখ খানের সঙ্গেও তাঁর পরিচয় হয়েছে।

ভক্তদের জন্য এটি একটি বড় চমক হলেও, আমিরের জীবনে নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।