‘প্যয়র কিয়া ডো ডরনা কেয়া’! এনগেজমেন্টের পরই ঠোঁটঠাসা চুম্বনে মত্ত অনন্যা-সুকান্ত, ভাইরাল ভিডিও

টলিউডের জনপ্রিয় তারকা জুটি অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু সম্প্রতি বাগদানের মাধ্যমে তাদের সম্পর্ককে নতুন অধ্যায়ে এগিয়ে নিয়েছেন। বুধবার সুকান্ত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাদের এনগেজমেন্ট রাতের একটি ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা গেছে, অনন্যা ও সুকান্ত একে অপরের ঠোঁটে চুমু খাচ্ছেন, যা নিয়ে নেটিজেনদের মধ্যে একদিকে যেমন প্রশংসা, তেমনই সমালোচনাও শুরু হয়েছে।
২৫ ফেব্রুয়ারি দুই পরিবারের উপস্থিতিতে অনন্যা ও সুকান্তের বাগদান সম্পন্ন হয়। সকালে পরিবারের সদস্যদের আশীর্বাদ নেওয়ার পর বিকেলে তারা আংটি বদল করেন। এরপরই শুরু হয় আনন্দ ও ভালোবাসার খেলা। সুকান্তের শেয়ার করা ভিডিওটিতে দেখা যায়, তাদের এনগেজমেন্ট পার্টিতে উপস্থিত ছিলেন টলিউডের বেশ কিছু তারকা, যার মধ্যে প্রেরণা ভট্টাচার্য, সায়ক চক্রবর্তী প্রমুখের নাম উল্লেখযোগ্য। ভিডিওটিতে বন্ধু-বান্ধবরা একে একে সরে যেতে থাকেন এবং শেষে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অনন্যা ও সুকান্ত একে অপরের ঠোঁটে চুমু খান।
ভিডিওটি শেয়ার করে সুকান্ত ক্যাপশন লিখেছেন, ‘এখন তুমি কনেকে চুমু খেতে পারো।’ এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়। অনেকেই তাদের এই মুহূর্তকে প্রশংসা করেছেন, আবার অনেকে সমালোচনাও করেছেন।
View this post on Instagram
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘তোমাদের দুজনকে আমি খুব পছন্দ করি। কিন্তু তোমরা দু’জন যেটা করলে এটা আমার কাছে খুব অপ্রত্যাশিত ছিল।’ আরেকজন লিখেছেন, ‘ছিঃ, বাঙালি সংস্কৃতির অধঃপতন শুরু হয়ে গেছে। বাঙালি সংস্কৃতি বাদ দিয়ে বিদেশি সংস্কৃতি চর্চা করলে বাঙালি সংস্কৃতি একদিন বিলুপ্ত হয়ে যাবে।’
তবে এই সমালোচনার জবাবও দিয়েছেন অনন্যা-সুকান্তর অনুরাগীরা। একজন লিখেছেন, ‘কোনও বলিউড অভিনেতা বা অভিনেত্রী চুমু খেলে কারুর সমস্যা হয় না। কিন্তু কোনও টলিউডের অভিনেতা-অভিনেত্রী চুমু খেলে সেটা লজ্জার! এখানকার এই হাল।’ আরেকজন লিখেছেন, ‘নিজের বৌকে চুমু খাওয়াটা কিন্তু ভীষণ ডাউনমার্কেট ব্যাপার। অন্যের বৌকে চুমু খেলে তবে না আউট অফ দা বক্স ব্যাপার হবে। লোকের কমেন্ট দেখে হাসবো না কাঁদবো বুঝি না বাপু। যাঁর বৌ, যাঁর বর তাঁদের পাবলিক ফোরামে সমস্যা নেই চুমু খেতে, আর এদিকে আপনাদের সমস্যার শেষ নেই। এতো সমস্যা যখন হয় চোখ বন্ধ করে থাকুন, নয় স্ক্রল করে বেরিয়ে যান। দেখতেও হবে না আর ফালতু কমেন্টও করতে হবে না। বিদেয় হোন তো, যত আগাছার দল।’
প্রসঙ্গত, অনন্যা ও সুকান্ত দুজনেই ডেইলি ভ্লগিং করেন এবং তাদের ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের সঙ্গে নিয়মিত শেয়ার করেন। তাদের এনগেজমেন্টের সাজ থেকে শুরু করে উপহার, সবকিছুই ভিডিওর মাধ্যমে ভক্তরা দেখতে পেয়েছেন। এই ঘটনায় নেটিজেনদের মধ্যে যেমন ভালোবাসার বার্তা ছড়িয়েছে, তেমনই সমালোচনার ঝড়ও উঠেছে। তবে অনন্যা ও সুকান্ত তাদের ভালোবাসাকে প্রকাশ্যে নিয়ে আসায় ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছেন।