পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, পিয়ার পেটে কান দিলেন ‘হবু দিদা’! কে তিনি? জেনেনিন তার পরিচয়

প্রেমের মাসে নতুন সংবাদ দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী—শিগগিরই তাঁদের ঘরে আসছে নতুন অতিথি। এবার সামনে এল পিয়ার বেবিবাম্পের ছবি। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পিয়া এখন মাতৃত্বের সুন্দর সময় পার করছেন।
মনোবিদ ও সমাজসেবী রত্নাবলী রায় তাঁর ইনস্টাগ্রামে পিয়ার বেবিবাম্পের একটি ছবি শেয়ার করেছেন। পিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক যেন মা-মেয়ের মতো। পিয়া রত্নাবলীর ‘অঞ্জলি মেন্টাল হেলথ’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। পেশায় সমাজসেবী পিয়া মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন।
পাঁচ মাসের গর্ভবতী হয়েও পিয়া এখনও কাজ চালিয়ে যাচ্ছেন। একটি ছবিতে দেখা গেছে, রত্নাবলী পিয়ার বেবিবাম্পে কান দিয়ে খুদের উপস্থিতি অনুভব করার চেষ্টা করছেন। সেই স্নিগ্ধ মুহূর্তটি শেয়ার করে রত্নাবলী লিখেছেন, ‘হবু দিদা’। ছবিতে নীল গাউনে পিয়াকে দেখা গেছে—চশমা চোখে, খোলা চুলে, মুখে মিষ্টি হাসি নিয়ে তিনি মাতৃত্বের আলোয় উদ্ভাসিত।
পিয়া একটি ‘Baby On The Way’ কার্ড শেয়ার করে লিখেছেন, “ভ্যালেন্টাইন পার্টিতে একটু দেরি হয়ে গেল, কারণ আমরা এতে ব্যস্ত ছিলাম।” এরপর দুই পোষ্যের ছবি দিয়ে লিখেছেন: “১. এই আমরা, ২. এই আমাদের বড় সন্তান নিনা, ৩. গত বছর এল বাঘা, ৪. আমাদের ভালোবাসার বুদবুদ বাড়ছে, শিগগিরই এই দলে যোগ দেবে একজন মানুষ!”
এই পোস্টে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মৌনী রায়-সহ অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। অনুরাগীরাও ভরিয়ে দিয়েছেন ভালোবাসায়। পরমব্রত ও পিয়া ২০২৩-এর ২৭ নভেম্বর সাদামাটাভাবে পরিবার ও ঘনিষ্ঠদের নিয়ে বিয়ে করেন। এর আগে পিয়া গায়ক অনুপম রায়ের সঙ্গে বিবাহবন্ধনে জড়িয়েছিলেন।