ডুবে ডুবে জল খাচ্ছেন রাহুল-শ্রদ্ধা! আবারও একসঙ্গে দেখা গেল তাদের, প্লেনের ইকোনমি ক্লাসের ছবি ভাইরাল

বলিউড তারকা শ্রদ্ধা কাপুর এবং চিত্রনাট্যকার রাহুল মোদী ফের খবরের শিরোনামে। বেশ কিছুদিন ধরে বলিউডের গল্পে গুঞ্জন উঠেছে যে এই দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। তবে শ্রদ্ধা ও রাহুল কেউই এ নিয়ে মুখ খোলেননি। এরই মধ্যে সম্প্রতি তাঁদের একসঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। পাপারাজ্জিরা একটি ফ্লাইটের ইকোনমি ক্লাসে শ্রদ্ধা ও রাহুলকে পাশাপাশি বসে কথা বলতে দেখে ক্যামেরাবন্দি করেছেন। দুজনেই একই রকম পোশাক পরেছিলেন এবং বেশ ঘনিষ্ঠভাবে বসে ছিলেন।

ছবিতে দেখা গেছে, শ্রদ্ধা তাঁর ফোনে রাহুলকে কিছু দেখাচ্ছেন, আর রাহুলের চোখও শ্রদ্ধার ফোনের স্ক্রিনের দিকে। সম্প্রতি আহমেদাবাদে একটি বিয়ের অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। সেখান থেকে তোলা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, এবং তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। বিয়েতে রাহুল সাদা শার্ট ও ধূসর কোট-প্যান্টে ছিলেন, আর শ্রদ্ধা সোনালি রঙের ঐতিহ্যবাহী পোশাকে সেজেছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেললেও, শ্রদ্ধা নিজেও ইনস্টাগ্রামে সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত শেয়ার করেছেন। একটি ছবিতে তাঁকে পানিপুরি খেতে দেখা গেছে, অন্য দুটিতে তিনি নিজের সাজগোজ প্রদর্শন করছেন। শ্রদ্ধা ও রাহুলের সম্পর্ক নিয়ে গুঞ্জন প্রথম শুরু হয় আম্বানি পরিবারের বিয়ের সময়। গত বছর তাঁদের বিয়ের আগের অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। এমনকি শ্রদ্ধার ফোনে রাহুলের ছবি ওয়ালপেপার হিসেবে থাকতে দেখে পাপারাজ্জিরা সেটাও ধরে ফেলেছিলেন।