আর্থিক সংকটে পড়ে সফট পর্নেও অভিনয় করেছেন, মুম্বইতে নিজের বাড়ি কিনলেন দুর্গেশ কুমার

দুর্গেশ কুমার, যিনি ‘পঞ্চায়েত’-এর ‘বন রাক্ষস’ বা ‘ভূষণ কুমার’ নামেই বেশি পরিচিত, সম্প্রতি তার জীবনে একটি বড় মাইলফলক স্পর্শ করেছেন। তিনি মুম্বইয়ে নিজের প্রথম বাড়ি কিনেছেন। এই খুশির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছেন, “আপনা ঘর….. মুম্বইমে, প্রধান ধন্যবাদ বাবুজি হরেকৃষ্ণ চৌধুরী আশীর্বাদ কে লিয়ে।”

এই অর্জনের পেছনে দুর্গেশের কঠিন সংগ্রামের গল্প লুকিয়ে রয়েছে। একসময় আর্থিক সংকটের মধ্যে পড়ে তাকে সফট পর্ন ছবিতেও অভিনয় করতে হয়েছিল। তিনি বলেন, “আমি অভিনয় ছাড়া বাঁচতে পারি না, তাই আমার কাছে যা এসেছে তাই করেছি।” পরবর্তীতে তিনি ‘সুলতান’, ‘সঞ্জু’র মতো বড় বাজেটের ছবিতেও ছোট ছোট ভূমিকায় অভিনয় করেন।

দুর্গেশের বলিউড যাত্রা শুরু হয়েছিল আলিয়া ভাট-রণদীপ হুদা অভিনীত ‘হাইওয়ে’ ছবি দিয়ে। তিনি আমির খানের পুত্র জুনেইদ খানের ডেবিউ ছবি ‘মহারাজ’-এও অভিনয় করেছিলেন, যদিও পরে সেই দৃশ্যটি সম্পাদনায় কেটে দেওয়া হয়।

দুর্গেশের এই সফলতার খবরে নেটপাড়া উচ্ছ্বসিত। অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ‘পঞ্চায়েত’ সিরিজের সংলাপ দিয়ে মজার মন্তব্য করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Durgesh Kumar (@durgesh.kumar.81)