‘অবিকল আলিয়া’, মা আলিয়ার যে স্বভাব পেয়েছে রাহা, ভাইরাল ভিডিওতে দেখেনিন

গত এক বছর ধরে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে চলেছে রাহা কাপুরের নাম। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের কন্যা হওয়ায় তার জনপ্রিয়তা স্বাভাবিক। জন্মের পর থেকেই রাহা সকলের নজর কেড়েছে। যদিও প্রথম দিকে তার ছবি সামনে আসেনি, কিন্তু ২০২৩ সালের বড়দিনে পরিবারের সঙ্গে তার ছবি সামনে আসার পর থেকেই তাকে নিয়ে আলোচনার শেষ নেই।

ছোট্ট রাহার ছবি সামনে আসার সঙ্গে সঙ্গে সকলেই তার মুখের সঙ্গে কাপুর পরিবারের অন্য সদস্যদের মিল খুঁজতে শুরু করে। অনেকে রাজ কাপুরের সঙ্গে, অনেকে আবার ঋষি কাপুরের সঙ্গে তার মিল খুঁজে পেয়েছেন। কিন্তু সবচেয়ে বেশি মিল পাওয়া গেছে তার মায়ে আলিয়া ভাটের সঙ্গে।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আলিয়ার মতোই রাহাও চুল সরাতে ভালোবাসে। সম্প্রতি রণবীরের সঙ্গে একটি ছবিতে দেখা গেছে, রাহা বাবার হাত ধরে হাঁটছে এবং ঠিক আলিয়ার মতোই হাত দিয়ে চুল সরিয়ে নিচ্ছে। এই দৃশ্য দেখে নেটিজেনরা মন্তব্য করেছেন যে, রাহা যেন আলিয়ার ছোট্ট কপি।