ফের ট্রলের শিকার জাহ্নবী কাপুর, তুলনা করা হলো উরফির সঙ্গে!

অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রায় প্রতিটি অনুষ্ঠানেই সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে গানের তালে পা মেলাতেও দেখা গেছে তাকে। সেসব আনন্দ সেরে কাজে ফিরতেই ট্রলের শিকার হলেন অভিনেত্রী। তার তুলনা করা হচ্ছে নেটপ্রভাবী উরফি জাভেদের সঙ্গে।
সোমবার আসন্ন ছবি ‘উলঝ’-এর ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন জাহ্নবী। পরনে ছিল এক নামী ব্র্যান্ডের পোশাক। করসেট জাতীয় এই পোশাকের উপরের অংশ দেখতে অনেকটা ব্লেজারের মতো। পোশাকের নীচের অংশে লম্বা স্লিট। এই পোশাক দেখেই জাহ্নবীকে উরফির সঙ্গে তুলনা করা হয়।
করোনা আক্রান্তের দুই দিনেই আম্বানিপুত্রের বিয়েতে অক্ষয়! করোনা আক্রান্তের দুই দিনেই আম্বানিপুত্রের বিয়েতে অক্ষয়!
নেটাগরিকের একাংশের দাবি, জাহ্নবী নাকি আজকাল উরফির ফ্যাশন নকল করছেন। নেটপ্রভাবীকে ফ্যাশন নিয়ে কাঁটাছেড়া করতে দেখা যায়। কখনও সেফটিপিন, কখনও বা ফুলের পাপড়ি দিয়ে তৈরি পোশাক পরেন। ব্যতিক্রমী সাজে ধরা দেন তিনি। আর সে জন্য বহু ট্রলিং-এর মুখেও পড়েন উরফি। যদিও তিনি নাকি ট্রলিংকে পাত্তাই দেন না।
সেই উরফিকেই নকল করছেন জাহ্নবী? এক নেটাগরিকের মন্তব্য, “জাহ্নবী কি উরফির প্রচারে নেমেছেন?” অভিনেত্রীর পক্ষ থেকে অবশ্য ট্রলিং এর কোনও জবাব আসেনি। আপাতত তিনি আসন্ন ছবির প্রচার নিয়েই ব্যস্ত।