কোপা আমেরিকার ফাইনালে মঞ্চ মাতাবেন পপ তারকা শাকিরা

আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের মধ্যবিরতিতে মঞ্চ মাতাবেন পপ তারকা শাকিরা। এবারই প্রথমবার কোপার মঞ্চে গাইবেন শাকিরা। এমনটা নিশ্চিত করেছে লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

কোপা আমেরিকার সেমি ফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনালের টিকেট কেটেছে স্কালোনির শিষ্যরা। আগামীকাল অপর সেমিফাইনালে মুখোমুখি হবে উরুগুয়ে ও কলম্বিয়া। এ ম্যাচে জয়ী দল ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে।

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে বসবে ফাইনালের আসর। ফাইনাল ম্যাচে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।