ভিকি-তৃপ্তির ঘনিষ্ঠতা দেখে ক্যাটরিনাকে নিয়ে দুশ্চিন্তা ভক্তদের!

বলিউডের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী তৃপ্তি দিমরি। সুইমিং পুলে খালি গায়ে দেখা যায় তাদের দু’জনকে। ঘনিষ্ঠ ভাবে জলকেলি করছে যেন আলাদা করা যাচ্ছে না তাদের। ভিডিওতে এমন বিভিন্ন ভঙ্গিতে সম্প্রতি ধরা দিয়েছেন তারা। সেটি অন্তর্জালে আসতেই ক্যাটরিনা কাইফের খোঁজে নামলেন ভক্তরা।
কেন উঠলো ক্যাটরিনা খোঁজ, সেটি জানার আগে ভক্তদের জানা দরকার, ভিকি ও তৃপ্তিকে একসঙ্গে দেখা যাবে ‘ব্যাড নিউজ’ ছবিতে। মূলত সেই ছবির ‘জন‌ম’ গানটির ভিডিও প্রকাশ্যে আসতেই যেন শোরগোল পড়ে গেল। খালি গায়ে ভিকি আর স্বল্পবসনা তৃপ্তির রসায়ন নজর কেড়েছে নেটপাড়ার। তাদের এমন উষ্ণতায় মাখামাখি দেখে কী প্রতিক্রিয়া ক্যাটরিনার, কিংবা কোথায় আছেন অভিনেত্রী, সেটা জানতেই ব্যাকুল হয়ে উঠলো নেটপাড়া।

কেউ লিখেছেন, ‘ক্যাটরিনা, আপনি সহ্য করছেন কী ভাবে?’ কেউ আবার লিখেছেন, ‘ক্যাটরিনা জানেন তো, আপনি কী করছেন?’

এদিকে এমন প্রশ্ন আরও জরুরি হয়ে উঠেছে, কারণ বেশ কিছু দিন ধরেই লোকচক্ষুর আড়ালে ক্যাটরিনা। নিজের কোনও ছবিও আজকাল পোস্ট করছেন না সোশ্যাল হ্যান্ডেলে। শেষ নিজের একটি ভিডিও পোস্ট করেছিলেন ১৯ এপ্রিল। অনন্ত অম্বানি-রাধিকা মার্চেন্টের সংগীতের অনুষ্ঠানেও দেখা যায়নি তাকে। একাই নেচেছেন ভিকি। ‘তু মুন্ডা বিলকুল দেশি হ্যায়, ম্যায় ক্যাটরিনা তো সোনি ভে’ গানের সঙ্গে নাচতে দেখা গেছে তাকে। একা ভিকিকে দেখে ক্যাটরিনার খোঁজ করেন আলোকচিত্রীরা। তবে, সদুত্তর কিছু মেলেনি।

 

View this post on Instagram

 

A post shared by Dharma Productions (@dharmamovies)

বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন, অভিনেত্রী মা হতে চলেছেন। বিশেষ করে, তিনি লন্ডনে লম্বা ছুটি কাটানোর সময় থেকে এই জল্পনা ঘনীভূত হয়। ঢিলেঢালা কালো পোশাকে তাকে দেখে ছবি শিকারিরাও দাবি করেন, মা হতে চলেছেন অভিনেত্রী।

তবুও ভিকি-তৃপ্তির এই উষ্ণ ভিডিও দেখে ক্যাটের প্রতিক্রিয়া জানতে যেন উদগ্রীব হয়ে আছে নেটপাড়া।