নকল সিদ্ধার্থের সঙ্গে কথা বলে ৫০ লাখ হারালেন এক ভক্ত

অভিনেত্রী কিয়ারা আদভানী কালা জাদু করে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে বিয়ে করেছেন বলে দাবি দুই অনুরাগীর। আর তাতে বেশ বড় রকমের ক্ষতির মুখে পড়লেন অভিনেতার এক অনুরাগী। অভিনেতারই একটি ফ্যান পেজের জন্য ৫০ লক্ষ রুপি খোয়ালেন মিনু বসুদেব নামের সেই অনুরাগী।

এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করে আমেরিকার বাসিন্দা মিনু জানান, আলিজা ও হুসনা পারভিন নামে দু’জন সিদ্ধার্থকে নিয়ে মনগড়া একটি গল্প শুনিয়েছিলেন তাকে। অভিযুক্ত এই দুই নারী দাবি করেন, সিদ্ধার্থের নাকি প্রাণ সংশয় রয়েছে। মিনুকে বলা হয়, স্ত্রী কিয়ারা আদভানীর জন্যই নাকি বড় ঝুঁকির মধ্যে পড়েছেন সিদ্ধার্থ।

একটি টুইটে মিনু লিখেছেন, ফ্যানপেজের দুই অ্যাডমিন আলিজা ও হুসনা বলেন, “পরিবারের সব সদস্যকে মেরে ফেলার হুমকি দিয়ে জোর করে সিদ্ধার্থকে বিয়ে করেছেন কিয়ারা।”

এমনকি ওই দুই অভিযুক্ত এই দাবিও করেন, কিয়ারা নাকি কালা জাদু করেছেন সিদ্ধার্থের উপর। অভিনেতার এমনই অবস্থা যে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার অ্যাকসেস পর্যন্ত তার কাছে নেই। এই গল্প বিশ্বাস করেন সিদ্ধার্থের অনুরাগী, কারণ অভিযুক্তরা দাবি করেন অভিনেতার জনসংযোগ দফতর থেকে তারা ফোন করছেন। এই গল্প বিশ্বাস করেই ৫০ লক্ষ রুপি দিয়ে দেন মিনু।

আগেও দুইবার বিয়ে করেছিলেন অভিনেত্রী চমকের স্বামীআগেও দুইবার বিয়ে করেছিলেন অভিনেত্রী চমকের স্বামী
মিনু জানান, সিদ্ধার্থের কণ্ঠস্বর নকল করেও তার সঙ্গে কেউ কথা বলেন। অবশেষে বুঝতে পারেন, ইনি আসল সিদ্ধার্থ নন। অনুরাগিনী একটি টুইটে বলেন, “একটি ভুল কারণের জন্য আমার সব টাকা খোয়া গেল। এই টাকা আমার ফেরত চাই।”

সিদ্ধার্থ মালহোত্রাকে অনুরোধ করে মিনু তার পোস্টে লেখেন, “সিড, যদি সম্ভব হয় দয়া করে ওই নারীদের আমার টাকা ফেরত দিতে বলুন। কিন্তু তার চেয়েও বড় কথা, যে নিরীহ ভক্তরা প্রতারিত হয়েছেন তাদের সকলের জন্য আমি সুবিচার চাই। এই দুই নারী যদি টাকা ফেরত না দেন, আমি বিশ্বাস করি, আমার প্রিয় সিড ওদের শাস্তি দেবেন।”

তবে এই প্রসঙ্গে সিদ্ধার্থ বা কিয়ারার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।