প্রেম নাকি দেখেশুনে বিয়ে, কোন পন্থায় বিশ্বাসী অলিভিয়া? মুখ খুললেন নায়িকা

অনেকদিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত অলিভিয়া সরকার। মেগা সিরিয়াল দিয়ে কাজ শুরু করলেও পরে ‘মন্টু পাইলট’, ‘বোকা বাক্সতে বন্দি’-সহ একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন। কাজ করেছেন বড়পর্দাতেও। তার সৌন্দর্যেও মুগ্ধ অভিনেত্রীর অনুরাগীরা। কিন্তু এত ফ্যান ফলোয়ার থাকার পরও কেন এখনও সাত পাকে বাঁধা পড়েননি অভিনেত্রী?

এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন অভিনেত্রী। প্রেম নাকি দেখেশুনে বিয়ে, কোন পন্থায় বিশ্বাসী নায়িকা, তা জানালেন নিজের মুখেই।

তিনি বলেন, আসলে আমি একটু ফিল্মি মানুষ। হিরোর মতো করে জীবনে কেউ এখনও আসেনি। তাই মালাবদলটাও হয়নি। পাত্রকে ভীষণ রোম্যান্টিক হতে হবে। কারণ আমি নিজের ভীষণ রোমান্টিক। আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হিরোর মধ্যে একটু শিরদাঁড়া নাহলে কী চলে? একটু স্ট্রং হতে হবে।

নায়িকা আরও বলেন, ঘটক প্রচুর চেষ্টা করেছে। কিন্তু যাদের খুঁজে এনেছে তাঁদের মধ্যে নিজের হিরোকে খুঁজে পেলাম না।

জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘মালাবদল’। এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অলিভিয়াকে। আর সেই মেগার প্রচারেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন তিনি।