ভারতের জয়ের পরও স্বামীকে নিয়ে নেই কোনো পোস্ট! তবে কি সত্যি বিচ্ছেদের পথে হার্দিক-নাতাশা?

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে! এই ঐতিহাসিক জয়ের পর উৎসবের মেজাজে সারা দেশ। কিন্তু এই আনন্দের মধ্যে একটু খেলার ছায়াও নেমে এসেছে। কারণ হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ এই জয় নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

হার্দিক মাঠে দাঁড়িয়েই ভিডিও কলে কারো সাথে কথা বলছিলেন। অনেকেই মনে করছেন, সেই ব্যক্তি হয়তো নাতাশাই। কিন্তু নাতাশা নিজে এখনও পর্যন্ত কিছুই বলেননি। তিনি তার ইনস্টাগ্রামেও এই জয় নিয়ে কোনো পোস্ট করেননি।

এই নীরবতায় অনেকেই প্রশ্ন তুলছেন। হার্দিক-নাতাশার কি সব ঠিক আছে? তারা কি আলাদা থাকছেন, নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন?

আইপিএলে হার্দিকের খারাপ পারফরম্যান্স নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। অনেকেই মনে করতেন, নাতাশার সাথে তার সম্পর্কের অবনতির কারণেই তার খেলায় প্রভাব পড়েছে।

২০২০ সালে নাতাশা এবং হার্দিক বিয়ে করেছিলেন। তাদের একটি তিন বছরের ছেলেও আছে।

হার্দিক-নাতাশার সম্পর্কের ভবিষ্যৎ কী হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে, তাদের নীরবতা সোশ্যাল মিডিয়ায় জল্পনা-কল্পনার ঝড় তুলেছে।