‘আমার হৃদয় কেড়ে নাও, অন্তত আমার…..’! অবশেষে মোদির সঙ্গে ভালোবাসার শিলমোহর দিলেন শ্রদ্ধা

অবশেষে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর তার দীর্ঘদিনের সম্পর্কের কথা প্রকাশ্যে জানিয়ে দিলেন। ইনস্টাগ্রামে রাহুল মোদীর সাথে একটি ছবি পোস্ট করে তিনি তাদের সম্পর্ককে স্বীকার করেছেন।
‘স্ত্রী ২’ অভিনেত্রী রোববার (১৮ জুন) তার ইনস্টাগ্রাম স্টোরিতে রাহুলের সাথে একটি সেলফি পোস্ট করেছেন। ছবিতে দুজনেই সাদা পোশাকে হাসছেন। শ্রদ্ধা ক্যাপশনে লিখেছেন, “দিল রাখ লে, নিন্দ তো ওয়াপাস দে ইয়ার (আমার হৃদয় কেড়ে নাও, অন্তত আমার ঘুমটা ফিরিয়ে দাও)।”
View this post on Instagram
সূত্র, ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবির সেটে শুরু হয়েছিল দুজনের বন্ধুত্ব। রাহুল ছিলেন এই ছবির লেখক।
গত বছর , মুম্বাইতে একটি নৈশভোজের পর একসাথে দেখা গিয়েছিল শ্রদ্ধা ও রাহুলকে। এরপর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল।
কাজের প্রসঙ্গে , শ্রদ্ধাকে আগামীতে ‘স্ত্রী ২’-তে দেখা যাবে। রাজকুমার রাও-এর সাথে অভিনীত এই হরর-কমেডি ছবিটি ১৫ আগস্ট মুক্তি পাবে।