রিয়েলিটি শো-র মঞ্চে প্যানিক অ্য়াটাক হয় জাহ্নবির, মা শ্রীদেবীকে নিয়ে কি দেখানো হয়েছিল?
May 23, 2024

২০১৮ সালে বলিউডে ‘ধড়ক’ ছবির মাধ্যমে অভিষেকের ঠিক আগে জাহ্নবী কাপুর তার মা, বিখ্যাত অভিনেত্রী শ্রীদেবীকে হারান। শোকের মধ্যেই তাকে প্রথম ছবির প্রচারণায় অংশ নিতে হয়। এক সাক্ষাৎকারে জাহ্নবী সেই সময়ের কথা স্মরণ করেছেন।
এক নাচের রিয়েলিটি শোতে ‘ধড়ক’ প্রচার করার সময় জাহ্নবীর প্যানিক অ্যাটাক হয়। শ্রীদেবীর স্মৃতিতে তৈরি করা একটি ভিডিও দেখানোর পর তিনি ভেঙে পড়েন। মঞ্চ থেকে দৌড়ে বেরিয়ে যান।
প্যানিক অ্যাটাকের এই ঘটনাটি সম্পাদনা করে রিয়েলিটি শো কর্তৃপক্ষ প্রচার করে। হাসি-খুশি জাহ্নবীর ক্লিপ দেখিয়ে ভুল বোঝাবুঝি তৈরি করে। নেটমাধ্যমে জাহ্নবীকে সমালোচনার মুখে পড়তে হয়।
জাহ্নবী বলেন, শ্রীদেবী তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। মায়ের মৃত্যুর পর তিনি অনেক মানসিক যন্ত্রণায় ভুগেছেন। তবে, কাজের মাধ্যমে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেছেন।