কবে মা হচ্ছেন তৃণা? প্রশ্ন করতেই যা উত্তর দিলেন অভিনেত্রী

বছরখানেক আগে ছোটবেলার বন্ধু এবং প্রেমিক অভিনেতা নীল ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন বাঙালি অভিনেত্রী তৃণা সাহা। ‘খোকাবাবু’ ধারাবাহিকের হাত ধরে সিরিয়ালের পর্দায় পা রেখেছিলেন তৃণা। **’খড়কুটো’, ‘লাভ আজকাল বিয়ে’**র মতো ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।
সম্প্রতি ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিক শেষ হওয়ার পর কিছুদিন বিশ্রামে আছেন তৃণা। বই পড়া, সিনেমা দেখা এবং পরিবারের সাথে সময় কাটানোয় ব্যস্ত তিনি। তবে বিবাহিত জীবনের এক প্রশ্ন বারবারই আসে তাদের সামনে – সন্তান নেওয়ার পরিকল্পনা কী?
TV9 বাংলা তৃণাকে সরাসরি জিজ্ঞেস করেছিল সন্তান নেওয়ার কোন প্ল্যান আছে কি না। তৃণা মজার সাথে জবাব দেন, “আমি ভীষণ লাকি। আমার পরিবারের কেউ আমাকে বা নীলকে সন্তান নেওয়ার জন্য চাপ দেয় না। বিষয়টা সম্পূর্ণ আমাদের উপর ছেড়ে দিয়েছেন। আর এখন সন্তান নেব কেন বলুন তো? আমি নিজেই খুব ছোট। নীল তার চেয়েও বেশি ছোট। আমার পক্ষে দু’জন সন্তানকে একসাথে লালন-পালন করা সম্ভব হবে না।”
তৃণা-নীল এখন ক্যারিয়ারের উপর মনোনিবেশ করতে চান। সময় হলেই হয়তো সন্তান নেবেন।