জলে ডুবে থাকা রাস্তায় হাঁটুর উপরে পোশাক তুলে বিপাকে টলি অভিনেত্রী ঋতুপর্ণা

নানা কারণেই সংবাদের শিরোনাম হন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি কলকাতায় ডুবে যাওয়া রাস্তায় হাঁটতে গিয়ে পোশাক নিয়ে বিপাকে পড়তে দেখা গেল অভিনেত্রীকে। যেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

অভিনেত্রী ব্যস্ত ছিলেন শুটিংয়ে। এরইমধ্যে গতকাল পুরো কলকাতাজুড়ে ভয়ঙ্কর বৃষ্টি। এতদিন তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টিতে গা ভিজিয়েছিল অনেকেই। আর ঋতুপর্ণা না চাইতেই সেই বৃষ্টির মাঝেই ফেঁসে যেতে হলো।

ঋতুপর্ণা যে ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী একটি গাউন টাইপের ড্রেস পরে রয়েছেন, শরীরের ওপরে জড়ানো শাল। ড্রেসটি হাঁটুর ওপর পর্যন্ত উঠিয়ে নোংরা জল পেরিয়ে হেঁটে আসছেন। তিনি যে শ্যুটিং করে ফিরছেন তা বুঝতে সমস্যা হয়নি কারো।

এসময় টিমের এক সদস্য ঋতুর পোশাক সামলাচ্ছেন, অন্য একজন অভিনেত্রীর হাত ধরে তাকে জল পেরোতে সাহায্য করছেন। এরপরই অভিনেত্রী তার গাড়িতে উঠে যান। এই ভিডিও শেয়ার করে ঋতু ক্যাপশনে লিখেছেন, শ্যুটিং প্যাকআপের পর…গতকালের জলে ডুবে থাকা রাস্তা! প্রথম বৃষ্টি।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

এদিকে জলের ওপর দিয়ে হাঁটার সময় অভিনেত্রী পোশাক হাঁটুর উপর তুলে হাঁটতে শুরু করেন। যা নিয়েও কটাক্ষ করেছেন নেটিজেনরা। কেউ বলেছেন, জামাটা কম তোলা হয়ে গেল না? কারো মন্তব্য, জমে থাকা জলে ডেঙ্গু হয়। মশা কামড়ালে মুশকিল তো! কেউ বললেন, কলকাতার উন্নয়ন দেখে কেমন লাগল?

প্রসঙ্গত, ‘দাবাড়ু’ ছবিতে মায়ের চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে। প্রসেনজিতের সঙ্গে এটি তার ৫০তম ছবি। সিনেমাটি মুক্তিকে কেন্দ্র করে বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হচ্ছে এই তারকাকে।