এটা আমার শিক্ষা…’, সোহিনীর সঙ্গে শোভনের বিয়ে নিয়ে যা বললেন স্বস্তিকা

টলিউডে এখন সোহিনী সরকার ও শোভন গাঙ্গুলির বিয়ের জল্পনা তুঙ্গে। সূত্র মতে, এই বছরই, সম্ভবত জুলাই মাসে অথবা নভেম্বর মাসে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।

সোহিনী, যিনি টলিগঞ্জের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, এর আগে অভিনেতা রণজয় বিষ্ণুর সাথে সম্পর্কে ছিলেন। অন্যদিকে, শোভন অভিনেত্রী স্বস্তিকা দত্তের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক শেষ করে সোহিনীর সাথে নতুন করে জীবন শুরু করছেন।সোহিনী ও শোভন যদিও তাদের সম্পর্কের বিষয়ে খোলাখুলি কথা বলেননি, তবে গত বছর পুজোর আগে থেকেই তাদের ঘনিষ্ঠতা টলিপাড়ায় লুকিয়ে রইল না।

ব্রেকআপের পর আজও ইমনের সঙ্গে শোভনের সখ্যতা অটুট। তবে সেই পথে হাঁটেননি স্বস্তিকা।স্বস্তিকা জানিয়েছিলেন, ‘হ্যাপি নোটে’ শেষ হয়েছে সম্পর্ক।অভিনেত্রী সপাটে জানান, ‘একজনের সঙ্গে আমার সম্পর্ক ছিল, একজন আমার প্রাক্তন। অন্যজনকে আমি সিনিয়র অভিনেত্রী হিসাবে সম্মান করি। তাঁর কাজও দেখি। তাঁরা দুজনে যখন একে অপরের সঙ্গে থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে, (কয়েক মুহূর্তের স্তব্ধতা) যদিও আমি জানি না প্রকাশ্যে এটা নিয়ে তাঁরা কোনও মন্তব্য করেছে কিনা। আমি একজন সাংবাদিকদের থেকে এই সুখবরটা শুনছি, তাঁরা যদি নিজেদের কমপ্যাটিবল ভেবে থাকেন এবং তাঁরা সাত পাকে বাঁধা পড়তে চান আমি দুজনেই শুভকামনা জানাব। এটা আমার শিক্ষা।’

বিয়ে নিয়ে কী পরিকল্পনা তাঁর? অভিনেত্রীর জবাব, ‘আমি কখনই চাইব না ৪০ বছরে গিয়ে বিয়ে করব আর ৪৫ বছরে গিয়ে মা হব। বাবা-মা রয়েছেন, কিছু দায়িত্ব তাঁদেরও নেওয়া উচিত। যখন সময় আসবে তখন ঠিক ঠিক ভালো একজন মানুষকে আমি বিয়ে করতে চাই, আর একটা হেলথি বাচ্চার জন্ম দিতে চাই।’