মদ্যপ অবস্থায় সেটে শাহরুখ, তবুও চলল অভিনেত্রীকে নিয়ে শুট…! ফাঁস গোপন খবর

বলিউডের কিংবদন্তি, শাহরুখ খান – কে না চেনে এই নাম? পর্দার লাভগুরু, যিনি অভিনয়ের দাপটে কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। রোল ক্যামেরা অ্যাকশন শুনলেই তিনি অন্য এক মানুষ। তরুণ প্রজন্মের ক্রাশ রাহুল হোক কিংবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস – শাহরুখ খান চরিত্রের জন্য নিজেকে ভেঙে গড়তে পারেন।

পারোর দেববাবু হয়ে উঠতে তিনি সাহায্য নিয়েছিলেন মদের। গল্পের একটা বড় অংশে মদ্যপ দেবদাস জায়গা করে নিয়েছে। পারোর চলে যাওয়ার পর তার জীবনের চেনা সমীকরণ পাল্টে যায়। পলকে সে মদ্যপানে ডুবে যায়।

এমনই এক প্রেমিক দেবদাস। যার চোখের কোলে জলের বিন্দুতে বিন্দুতে যন্ত্রণা আর প্রেম। মদ্যপ অবস্থায় পাঁজর ভাঙা সংলাপ অনঢ়গল বলে যাওয়া। এই চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে শাহরুখ খান সত্যি সত্যি মদ্যপান করে সেটে উপস্থিত হতেন। যাতে মদ্যপ অবস্থার অভিনয়ে থাকে বাস্তবের ছাপ। চরিত্র যেন দর্শকদের কাছে আরও আরও রিয়েল হয়ে ওঠে।

এই সেটেরই এক অভিনেতা এই সত্যি সামনে এনেছিলেন। শাহরুখের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, মদ্যপানের কারণ হিসেবে শাহরুখ বলেচিলেন, “স্যার অভিনয় তো হয়ে যাবে, তবে চোখে তো মদ্য়পানের চাপ থাকবে না।”

শাহরুখ খান এতটাই যত্নশীল তাঁর চরিত্র নিয়ে। ফলে এভাবেই চলতে থাকে শুটিং। যার ফলে ছবি যখন মুক্তি পায়, তখন সকলের নজর আটকে থাকে শাহরুখের অভিনয়ে, জড়ানো গলায় মন ভাঙা সংলাপে। যে ছবি আজও শাহরুখ ভক্তদের কাছে অন্যতম পছন্দের।

এই গল্প শুধু অভিনয়ের প্রতি শাহরুখের নিষ্ঠারই প্রমাণ নয়, বরং তার চরিত্রকে বাস্তব করে তোলার প্রতি তীব্র আকাঙ্ক্ষারও নিদর্শন।