‘যারা কমেন্টে ড্যাশ ড্যাশ…’! সিসিএল ট্রফি এখন বাংলায়, যিশু সেনগুপ্তকে নিয়ে কী হুমকি সৌরভের?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সিসিএল (সেলেব্রিটি ক্রিকেট লিগ) ট্রফি বাংলায় এসেছে। রবিবার ফাইনালে কর্নাটককে হারিয়ে বেঙ্গল টাইগার্স দল চ্যাম্পিয়ন হয়েছে।

যিশু সেনগুপ্তর নেতৃত্বে এই দল বারবার ব্যর্থতার মুখোমুখি হলেও, এবার হার না মানার মানসিকটাই তাদের ট্রফি এনে দিয়েছে।

সোমবার রাতে কলকাতায় ফিরেছে টিম বেঙ্গল টাইগার্স। কলকাতা বিমানবন্দরে ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয়েছে প্লেয়ারদের।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

বনি সেনগুপ্ত বলেন, “ব্যাঁকাত্যাড়া হয়ে ফিরছি। পা নাড়াতে পারছি না। ফাইনালি জিতে ফেরা। ট্রফি বাড়িতে আনা। সবাইকে প্রমিস করেছিলাম এবার বাংলাকে কাপ এনে দেব। সবাই মিলে টিম এফোর্ট দিয়ে সেটা করেছি।”

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

সৌরভ কিন্তু ছাড়ার পাত্র নন। কাপ নিয়ে কলকাতায় পা রেখেই ট্রোলারদের করলেন তুলোধনা। যারা এতদিন কমেন্টে নেতিবাচক কথা বলে এসেছিল তাঁদের সাবধান করে সৌরভ বললেন, “যারা যারা কমেন্টে প্রথম থেকে লিখেছিলে ড্যাশ ড্যাশ ড্যাশ, সেই কমেন্টগুলো বদলানো শুরু করুন। কাল সকালে ঘুম থেকে ওঠার পর ওগুলোতেই ফেরত যাব।”

এবারে প্রথম থেকেই দুর্দান্ত ফর্মে ছিল টিম বাংলা। ২০১০ সালে এই টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে এই প্রথম তাদের জয়।

সঙ্গে হাসছে গোটা বাংলার মানুষও।