ছেলে অনন্তর প্রি ওয়েডিংয়ে রোম্যান্টিক নাচ মুকেশ ও নীতা আম্বানির, ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল ভাইরাল

জামনগরে বিবাহের আনন্দে মুখরিত আম্বানি পরিবার। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে বলিউড থেকে শুরু করে খেলাধুলার তারকা, সকলেই উপস্থিত।

সম্প্রতি ভাইরাল হয়েছে মুকেশ ও নীতা আম্বানির একটি রোমান্টিক ভিডিও। ছেলে অনন্তের সংগীত অনুষ্ঠানের রিহার্সাল চলাকালীন একে অপরের চোখে চোখ রেখে নাচছেন দুজনে। নেটিজেনরাও মুগ্ধ এই দৃশ্য দেখে।অনন্ত-রাধিকার বিয়েতে পারফর্ম করছেন রিহানা। বৃহস্পতিবারই এই হলিউড পপ গায়িকা গুজরাটে পৌঁছেছেন।

অতিথিদের তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, রণবীর কাপুর-আলিয়া ভাট, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, শাহরুখ খানের পরিবার, সইফ আলি খান-করিনা কাপুর খান, সিদ্ধার্থ মলহোত্রা, কিয়ারা আডবানি, সহ আরও অনেকে।আশ্চর্যের ব্যাপার হল, এখনও পর্যন্ত বচ্চন পরিবারের দেখা মেলেনি।

অনন্ত ও রাধিকা ছোটবেলা থেকেই একে অপরকে চিনতেন। উচ্চশিক্ষার জন্য আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে গেলেও ২০১৮ সালে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়।অনন্তের অসুস্থতার সময় রাধিকা তাঁর পাশে ছিলেন। ছেলেবেলার প্রেমিকাকে ছাড়েননি একা।অনন্ত মনে করেন, তাঁর জীবনে রাধিকার আসা ভাগ্যের ব্যাপার।এই বিয়ের আনন্দে আম্বানি পরিবারের সঙ্গে সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন।