‘তুমি আসার পর আমার পৃথিবী…’, মেয়ে সামিশার ৪র্থ জন্মদিনে আবেগঘন পোস্ট শিল্পার

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির মেয়ে সামিশা শেট্টি কুন্দ্রা সম্প্রতি তার ৪র্থ জন্মদিন উদযাপন করেছেন।শিল্পা সোশ্যাল মিডিয়ায় মেয়ে সামিশার একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, কাউচে বসে পোষা কুকুরের সাথে খেলা করছে সামিশা।

ভিডিও পোস্ট করে শিল্পা লেখেন, “আমার পুতুল, চার বছর বয়স হল, কিন্তু সমস্ত ভালোবাসা, সহানুভূতি, সাহসিকতা, সংবেদনশীলতা ভরে রয়েছে তোমার মধ্যে। শুভ জন্মদিন। আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। আমরা তোমায় খুব ভালোবাসি। তুমি আসার পর আমার পৃথিবী আরও সুন্দর হয়ে উঠেছে।”বিপাশা বসু, ফারহা খান এবং আরও অনেক নেটিজেন কমেন্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সামিশাকে।

 

View this post on Instagram

 

A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty)

শিল্পা ও রাজ কুন্দ্রার দুটি সন্তান, ছেলে ভিয়ান ও মেয়ে সামিশা। বিতর্কের মাঝেও তাদের দাম্পত্য জীবন সুখের।শিল্পা বলিউডে প্রায় তিন দশক ধরে কাজ করছেন। ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এর পর তিনি ‘কেডি-দ্য ডেভিল’-এ অভিনয় করবেন।৪৮ বছর বয়সেও শিল্পা তার ফিটনেসের জন্য পরিচিত। তিনি নিজের ফিটনেস অ্যাপও লঞ্চ করেছেন।